• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
হেডলাইন :
বোয়ালমারীতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা, হত্যাচেষ্টা ও টাকা ছিনতাইয়ের অভিযোগ; ১৬ জনের নামে মামলা আত্রাইয়ে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক-শিক্ষিকাদের সমন্বয় সভা ও ক্লাস্টার প্রশিক্ষণ অনুষ্ঠিত কুড়িগ্রামে ল্যাম্পি স্কিন ডিজিজ বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও ভ্যাকসিন কার্যক্রম অনুষ্ঠিত নড়াইলে অ্যাম্বুলেন্সে মরদেহ নিয়ে ফেরার পথে বাসের সঙ্গে সংঘর্ষ, নিহত ২ জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে রায়পুরায় খাল খননসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের শিগগিরই উদ্বোধন হবে-ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপি সুন্দরবনে জোংড়া খাল এলাকায় বন বিভাগের অভিযান ৪টি নৌকা ও শুটকি তৈরির সরঞ্জাম জব্দ

কয়রায় বৃষ্টির পানি সংরক্ষণাধারের সরঞ্জাম বিতরণ

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ / ৩৬ দেখেছেন
আপলোড : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

কয়রার প্রত্যন্ত জনপদের ২৪ পরিবারের সদসঢদের মাঝে বৃষ্টির পানি সংরক্ষণাধারের সরঞ্জাম বিতরণ করা হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) বিকাল ৩ টায় লির্ডাসের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এই পানির সরঞ্জাম বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কয়রা-পাইকগাছার সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান ও প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলম। এ উপলক্ষে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা জিএম রফিকুল ইসলাম, উপজেলা ক্লাইমেট এ্যাকশন ফোরামের সভাপতি রাসেল আহমেদ, সম্পাদক ফরহাদ হোসেন, লির্ডাসের লাইভলিহুড অফিসার বিপ্লব কুন্ডু, প্রজেক্ট অফিসার এস এম আফজাল হোসেন, কয়রা প্রজেক্ট অফিসার মো: শাহজালাল হোসেন, কয়রার কমিউনিটি মোভিলাইজার সঞ্চয় কুমার বাইন প্রমুখ।

পানির ট্যাংক নিতে আসা উপকারভোগী নাজমা খাতুন জানান, ট্যাংক পেয়ে আমি অত্যান্ত খুশি। বিশেষ করে শুষ্ক মৌসুমে পানি সংকট দেখা দেয় তখন দূরের পুকুর থেকে পানি এনে খেতে হয়। পানির ট্যাংকটি পেয়ে আমার অনেক উপকার হবে।

এসময় সরঞ্জমাদি বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, উপকূলীয় অঞ্চলে লবণাক্ততার কারণে সুপেয় পানির সংকট দীর্ঘদিনের সমস্যা। বৃষ্টির পানি সংরক্ষণ ব্যবস্থা এ সংকট নিরসনে কার্যকর ভূমিকা রাখতে পারে। এর মাধ্যমে পরিবারগুলো সহজেই নিরাপদ পানি সংগ্রহ করতে পারবে এবং স্বাস্থ্যঝুঁকিও কমবে।

কয়রা(খুলনা)
তাং-১৩-৪-২৬ ইং।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..