• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:১১ অপরাহ্ন
হেডলাইন:
বরিশালে জেলেপল্লীর মৎস্যজীবীদের মানবেতর জীবনযাপন: বিকল্প কর্মসংস্থানের দাবি আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত  বুড়িচংয়ে ডিবি পুলিশ পরিচয়ে পরিবহনে তল্লাশি; আটক-৩ রাজপথ থেকে Wrexham University’র মঞ্চ, MSc অর্জনের পরও ‘জয় বাংলা’ স্লোগানে তানভীর প্রেম দ্রোহের কবি রবি ডাকুয়ার সাড়া জাগানো কবিতা – “এখনই থেমে গেলে কেন?” সার বিক্রিতে অনিয়ম, ডিলারকে ৭ হাজার টাকা জরিমানা মাগুরায় বিএনপি নেতা মশিউর হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব গ্রেপ্তার মানবতার সেবায় মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের নতুন যাত্রা খুলনায় চাঞ্চল্যকর তুষার হত্যা মামলার আসামি আরিফ গ্রেফতার নজরুল বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় শিক্ষার্থীদের মানববন্ধন

​গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত: সমৃদ্ধ ও জনবান্ধব জেলা গড়ার আহ্বান

লুৎফর শিকদার: / ৩৬ দেখেছেন
আপলোড : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

গোপালগঞ্জ জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা এবং জনসেবামূলক প্রকল্পের কার্যকর বাস্তবায়ন ত্বরান্বিত করার লক্ষ্যে জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

​রবিবার (১৮ অক্টোবর) জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এই গুরুত্বপূর্ণ সভায় সভাপতিত্ব করেন গোপালগঞ্জ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আরিফ-উজ-জামান। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ হাবীবুল্লাহ, বিপিএম-সেবা।

​সভায় জেলার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, কৃষি, বিদ্যুৎ ও নিরাপত্তা নিশ্চিতকরণ সহ নানা গুরুত্বপূর্ণ খাত নিয়ে বিষদ আলোচনা করা হয়। চলমান উন্নয়ন প্রকল্পগুলোর বাস্তবায়ন অগ্রগতি, কাজের গুণগত মান বৃদ্ধি এবং বিদ্যমান মাঠপর্যায়ের সমস্যা চিহ্নিত করে তা সমাধানের দ্রুত উপায় নিয়ে সংশ্লিষ্ট দপ্তর প্রধানদের সাথে মতবিনিময় করা হয়।

​সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক নির্ধারিত সময়ের মধ্যে সকল উন্নয়ন প্রকল্পের কাজ সম্পন্ন করা এবং সরকারি সেবার কার্যকারিতা বাড়াতে দপ্তরগুলোর মধ্যে সুদৃঢ় সমন্বয়ের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “সমন্বিত উদ্যোগ, সঠিক পরিকল্পনা ও সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি নিরাপদ, উন্নত, সমৃদ্ধ ও জনবান্ধব গোপালগঞ্জ গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।”

​উক্ত সমন্বয় সভায় গোপালগঞ্জ জেলার সকল সরকারি ও স্বায়ত্তশাসিত দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন এবং নিজ নিজ দপ্তরের উন্নয়ন পরিকল্পনার অগ্রগতি সভায় উপস্থাপন করেন।

আরও পড়ুন  রিহ্যাব থেকে ছাড়িয়ে রাস্তায় ছেড়ে দেওয়ার অভিযোগ: ৬ দিন ধরে নিখোঁজ ওমর হোসেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..