• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
হেডলাইন:
ধর্মপাশায় জমি নিয়ে বিরোধ ও সালিশে জোরপূর্বক টিপসই নেওয়ার চেষ্টার অভিযোগ বেনাপোল আইসিপি সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য আটক বদলি ও ৯ম পে-স্কেলসহ ৩ দফা দাবিতে মাঠে নামছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা আত্রাইয়ে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ দিনাজপুরে নিরাপত্তার দাবিতে এমপির বাসা ও থানায় নারীদের অবস্থান নওগাঁর সাপাহারে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরিবারিক আয় বৃদ্ধি করতে শ্যামনগরের কৃষকদের হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ গাজীপুরে পিবিআই কর্মকর্তা আলতাফের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ সর্বনিম্ন ৩০ হাজার টাকা বেতনের দাবিতে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ চাঁদাবাজি মামলায় জামিন পেলেন অগ্রযাত্রার দুই সম্পাদক

মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

শেখ তাইজুল ইসলাম,মোংলা (বাগেরহাট) প্রতিনিধি: / ১৫৪ দেখেছেন
আপলোড : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

ছবি: গণচিঠি

মোংলা নদীতে শিশুরা ভালোবাসার  ফুল ছিটিয়ে  ও নদীর গুরুত্ব তুলে ধরে প্রতীকী কাগজের রঙিন নৌকা ভাসিয়ে বিশ্ব নদী দিবস পালন করেছে। ২৭শে সেপ্টেম্বর (রবিবার) সকালে মোংলার নারিকেলতলায় নদীপাড়ে এ কর্মসুচি পালিত হয়।

ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) , পশুর রিভার ওয়াটার কিপার, উত্তরণ ও ওয়াটারকিপার্স বাংলাদেশ’র আয়োজনে এ কর্মসুচিটি পালন করা হয়।

কর্মসুচির মধ্যে আরো ছিলো নদী ও জেলে জীবন সুরক্ষায় উপজেলা নির্বাহী অফিসার কাছে স্মারকলিপি পেশ, আলোচনা সভা, র‌্যালি, মানববন্ধন, নদীতে গণ গোসল এবং সাতার ও হাঁস ধরা প্রতিযোগিতা এবারে বিশ্ব নদী দিবসের প্রতিপাদ্য ছিলো ”বন বাঁচলে নদী বাঁচবে, নদী বাঁচলে পানি বাঁচবে, পানি বাঁচলে জীবন বাঁচবে।

রবিবার সকাল সাড়ে ১০টায় নদী বাঁচাতে নবায়নযোগ্য জ্বালানি, এখনই শীর্ষক আলোচনা সভা ও মানববন্ধনে সভাপতিত্ব করেন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) কেন্দ্রীয় নেতা পশুর রিভার ওয়াটারকিপার মোঃ নূর আলম শেখ এ সময়ে আলোচনা সভায় বক্তৃতা করেন উত্তরণের ফিসনেট প্রকল্প খুলনার এডভোকেসী অফিসার মোঃ মিজানুর রহমান, পরিবেশকর্মী রাফিয়া জাহান মিশু, জেলে সমিতির নেতা বিদ্যুৎ মন্ডল, আব্দুর রশিদ হাওলাদার, উত্তরণের মনিটরিং অফিসার মোঃ আনোয়ার হোসেন, মোংলা এরিয়া ম্যানেজার মোঃ মোখলেছুর রহমান, ইয়ুথ ফর সুন্দরবনের সোহেল রানা, মোহাম্মদ শাহীন খলিফা, পরিবেশযোদ্ধা মেহেদী হাসান প্রমূখ।

আলোচনা সভা ও মানববন্ধনে সভাপতির বক্তব্যে পরিবেশযোদ্ধা পশুর রিভার ওয়াটারকিপার মোঃ নূর আলম শেখ বলেন নদী-প্রকৃতি, জল, জঙ্গল এবং জমির উর্বরতা রক্ষায় নবায়নযোগ্য জ্বালানি, এখনই কর্মসুচি বাস্তবায়ন অপরিহার্য হয়ে পড়েছে রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্রের ছাই, গরম পানি এবং কয়লা দূষণ সুন্দরবনের প্রাণ পশুর নদীসহ সুন্দরবন সংলগ্ন নদী খালের জলজ জীববৈচিত্র’র ক্ষতিসাধন করছে নদী ও জেলে জীবন, মৎস্য সম্পদ এবং জলজ জীববৈচিত্র্য সুরক্ষায় জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির ন্যায্য র‌্যপান্তর ঘটাতে হবে উত্তরণের ফিসনেট প্রকল্পের এডভোকেসী অফিসার মোঃ মিজানুর রহমান বলেন মহামান্য আদালতের রায়ে নদীকে একটি জীবন্ত সত্তা হিসেবে উল্লে্যখ করা হয়েছে।

নদী বাঁচাতে সকল প্রকার দখল এবং দূষণ বন্ধ করতে হবে অবৈধ মৎস্য আহরণ বন্ধ করতে বিকল্প জীবিকায়নের ব্যবস্থা করতে হবে। জেলে সমিতির নেতা আব্দুর রশিদ বলেন শিল্প দূষণ, কয়লা দূষনের কবল থেকে সুন্দরবনের প্রাণ পশুর নদীসহ সুন্দরবনের অঞ্চলের নদী-খাল জলাশয়কে রক্ষা করতে হবে। পরিবেশকর্মী রাফিয়া জাহান মিশু বলেন নদী পাড়ের মানুষ ভালো থাকলে নদী ভালো থাকবে। নদী বাঁচলে বাংলাদেশ বাঁচবে নদী বাঁচাতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে আলোচনা সভা ও মানববন্ধনের আগে শিশুরা নদীর প্রতি ভালোবাসা জানাতে নদীতে ফুল ছিটায় এবং নদীর গুরুত্ব তুলে ধরতে প্রতীকী কাগজের রঙিন নৌকা মোংলা নদীতে ভাসিয়ে দেয়।

সবশেষে মোংলা নদীতে গণ গোসল, সাতার প্রতিযোগিতা এবং হাঁস ধরা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এর আগে সকাল সাড়ে ৯টায় নদী ও জেলে জীবন সুরক্ষার দাবিতে মোংলা উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সুমীর কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

আরও পড়ুন  বন্যার আগে প্রস্তুতি, দুর্যোগে উদ্ধার : চরের স্বেচ্ছাসেবীদের নিয়ে কুড়িগ্রামে অভিজ্ঞতা বিনিময় সভা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..