• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
হেডলাইন:
আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত  বুড়িচংয়ে ডিবি পুলিশ পরিচয়ে পরিবহনে তল্লাশি; আটক-৩ রাজপথ থেকে Wrexham University’র মঞ্চ, MSc অর্জনের পরও ‘জয় বাংলা’ স্লোগানে তানভীর প্রেম দ্রোহের কবি রবি ডাকুয়ার সাড়া জাগানো কবিতা – “এখনই থেমে গেলে কেন?” সার বিক্রিতে অনিয়ম, ডিলারকে ৭ হাজার টাকা জরিমানা মাগুরায় বিএনপি নেতা মশিউর হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব গ্রেপ্তার মানবতার সেবায় মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের নতুন যাত্রা খুলনায় চাঞ্চল্যকর তুষার হত্যা মামলার আসামি আরিফ গ্রেফতার নজরুল বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় শিক্ষার্থীদের মানববন্ধন সংবাদ প্রকাশের পর দৌড়ঝাঁপ: তড়িঘড়ি করে কলেজের চুরি করা জমি ফেরত দেয়ার চেষ্টা অধ্যক্ষের

মোংলায় ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৪ দোকান

শেখ তাইজুল ইসলাম মোংলা প্রতিনিধিঃ / ১০৭ দেখেছেন
আপলোড : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

মোংলা উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়নের শিল্পাঞ্চল এলাকার সরকার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকালে মার্কেটে লাগা এই আগুনে ৪টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত দোকান গুলোর মধ্যে ইলেকট্রনিক্স, ঔষুধ এবং চায়ের দোকান রয়েছে বলে জানা গেছে। এতে প্রায় ৩০ থেকে ৩৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

স্থানীয়রা জানায়, সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে লেলিহান শিখা পার্শ্ববর্তী ব্যবসা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে। আগুন লাগার পরপরই বাজারের ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা দ্রুত নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। খবর পেয়ে মোংলা ইপিজেড ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষণে দোকানগুলোতে থাকা মালামাল ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।

মোংলা ইপিজেড ফায়ার সার্ভিসের ইমরান হোসেন জানান, ২টি ইউনিট আগুন নেভাতে কাজ করেছে। এসময় ৪টি দোকান সম্পূর্ন পুড়ে গেছে। আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

এদিকে, হঠাৎ এই দুর্ঘটনায় নিজেদের একমাত্র উপার্জনের সম্বল হারিয়ে ব্যবসায়ীরা এখন দিশেহারা।

মোংলা থানার পরিদর্শক (তদন্ত) মানিক চন্দ্র গাইন অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পর্যবেক্ষণ করেছে।

আরও পড়ুন  রাজাপুরের শুক্তাগড়ে ঝুঁকিপূর্ণ সেতু, কর্দমাক্ত সড়কে দুর্ভোগে শতাধিক মানুষ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..