• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
হেডলাইন :
বোয়ালমারীতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা, হত্যাচেষ্টা ও টাকা ছিনতাইয়ের অভিযোগ; ১৬ জনের নামে মামলা আত্রাইয়ে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক-শিক্ষিকাদের সমন্বয় সভা ও ক্লাস্টার প্রশিক্ষণ অনুষ্ঠিত কুড়িগ্রামে ল্যাম্পি স্কিন ডিজিজ বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও ভ্যাকসিন কার্যক্রম অনুষ্ঠিত নড়াইলে অ্যাম্বুলেন্সে মরদেহ নিয়ে ফেরার পথে বাসের সঙ্গে সংঘর্ষ, নিহত ২ জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে রায়পুরায় খাল খননসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের শিগগিরই উদ্বোধন হবে-ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপি সুন্দরবনে জোংড়া খাল এলাকায় বন বিভাগের অভিযান ৪টি নৌকা ও শুটকি তৈরির সরঞ্জাম জব্দ

নেত্রকোনায় ৭৫ দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে ১ কোটি ১২ লাখ টাকার বৃত্তি দিল ডিএসকে

মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি : / ১৭ দেখেছেন
আপলোড : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

নেত্রকোনায় দুস্থ্য স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে)-এর অর্থায়নে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচির আওতায় জেলায় মোট ৭৫ জন শিক্ষার্থীকে ১ কোটি ১২ লাখ ৮ হাজার টাকার বৃত্তি প্রদান করা হচ্ছে।

এরই অংশ হিসেবে মোহনগঞ্জ উপজেলা শাখায় ১৮ জন শিক্ষার্থীর মাঝে ২ লাখ ১২ হাজার টাকার বৃত্তির চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার মোহনগঞ্জ উপজেলা মাল্টি পারপাস হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএসকের সহকারী পরিচালক এস. এম. ফারুক রানা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম। এ সময় আরও উপস্থিত ছিলেন ডিএসকের আঞ্চলিক ব্যবস্থাপক মিলন চন্দ্র সরকার, ব্যবস্থাপক আলমগীর আজাদ, শংকর কুমার, এনামুল হক, মাহবুব হাসান, সহকারী সোমা আক্তার, মোহনগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুম আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা।

মোহনগঞ্জ উপজেলা শাখা থেকে ১৫ জন এসএসসি শিক্ষার্থীকে প্রত্যেককে ১২ হাজার টাকা করে এবং ৩ জন এইচএসসি শিক্ষার্থীকে ২৪ হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়।

বৃত্তি পেয়ে অনুভূতি প্রকাশ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আলিফ ও মাহমুদা আক্তার। এছাড়া অভিভাবকদের মধ্যে স্বপ্না আক্তার, আব্দুল কাদির, হাসিনা আক্তার ও শফিকুল ইসলাম ডিএসকের এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

তারা জানান, এ ধরনের বৃত্তি কর্মসূচি দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং তাদের স্বপ্ন পূরণে সহায়তা করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..