• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
হেডলাইন :
বাঘাইছড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ড এমপি জসিম উদ্দিন ও সাংবাদিক গিয়াস উদ্দিনকে নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে থানায় জিডি বোয়ালমারীতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা, হত্যাচেষ্টা ও টাকা ছিনতাইয়ের অভিযোগ; ১৬ জনের নামে মামলা আত্রাইয়ে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক-শিক্ষিকাদের সমন্বয় সভা ও ক্লাস্টার প্রশিক্ষণ অনুষ্ঠিত কুড়িগ্রামে ল্যাম্পি স্কিন ডিজিজ বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও ভ্যাকসিন কার্যক্রম অনুষ্ঠিত নড়াইলে অ্যাম্বুলেন্সে মরদেহ নিয়ে ফেরার পথে বাসের সঙ্গে সংঘর্ষ, নিহত ২ জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জে ট্রাফিক আইনে কঠোর অভিযান, মাঠে পুলিশ সুপার নিজেই

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: / ৪৫ দেখেছেন
আপলোড : শুক্রবার, ১৫ মে, ২০২৬

কিশোরগঞ্জ জেলা শহরে ট্রাফিক আইন বাস্তবায়নে বিশেষ অভিযান পরিচালনা করেছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান। শুক্রবার (১৫ মে) বিকাল ৫টা থেকে ৬টা পর্যন্ত শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে পুলিশ সুপার নিজেই উপস্থিত থেকে ট্রাফিক আইন অমান্যকারী মোটরসাইকেল আরোহীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন। বিশেষ করে হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো ব্যক্তিদের সিগন্যাল দিয়ে আটক করা হয়। পরে হেলমেট ব্যবহার না করায় তাদের বিরুদ্ধে ট্রাফিক আইনে মামলা দেওয়া হয়।

এছাড়াও যেসব মোটরসাইকেলের প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ ছিল না, সেগুলো জব্দ করে থানায় নেওয়া হয়। পরবর্তীতে বৈধ কাগজপত্র হালনাগাদ সাপেক্ষে মোটরসাইকেলগুলো মালিকদের কাছে হস্তান্তর করা হবে বলে জানানো হয়।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে মোট ১১টি ট্রাফিক মামলা দায়ের করা হয়েছে এবং ২টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, “আইন মেনে গাড়ি চালানো একটি সংস্কৃতির অংশ। সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে ট্রাফিক আইন মেনে চলতে হবে।”
তিনি আরও জানান, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং দুর্ঘটনা কমাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..