• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
হেডলাইন:
মানবতার সেবায় মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের নতুন যাত্রা খুলনায় চাঞ্চল্যকর তুষার হত্যা মামলার আসামি আরিফ গ্রেফতার নজরুল বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় শিক্ষার্থীদের মানববন্ধন সংবাদ প্রকাশের পর দৌড়ঝাঁপ: তড়িঘড়ি করে কলেজের চুরি করা জমি ফেরত দেয়ার চেষ্টা অধ্যক্ষের লগি-বৈঠা তাণ্ডবের ২০ বছর: পাটগ্রামে জামায়াতের বিশাল বিক্ষোভ ও প্রতিবাদ সভা পূর্বধলায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালীগঞ্জে ডাকাতির ঘটনায় মালামালসহ ২ ডাকাত গ্রেফতার দীঘিনালায় ৭ অসহায় পাহাড়ি পরিবারের মুখে হাসি ফোটাল সেনাবাহিনীর উদ্যোগ মহালছড়ি গৌতম বুদ্ধ বিহারে ৪৭তম কঠিন চীবর দান অনুষ্ঠিত বাঘাইছড়িতে নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

শার্শায় শিশুকে প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে-বৃদ্ধ আটক

শার্শা প্রতিনিধি: / ৪৭ দেখেছেন
আপলোড : শনিবার, ২৩ মে, ২০২৬

যশোরের শার্শা উপজেলার স্বরুপদাহ গ্রামে এক শিশুকে প্রলোভন দেখিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে প্রতিবেশী এক বৃদ্ধের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত আলম গাজী (৫৬) কে আটক করেছে শার্শা থানা পুলিশ।

 

স্থানীয় সূত্রে জানা যায়, গত (২০ মে) সকাল আনুমানিক ৯টার দিকে শিশু তাবাসসুমতার দাদা বরকত উল্লাহর সঙ্গে বাড়ির উঠানে খেলাধুলা করছিল।এ সময় প্রতিবেশী আলম গাজী শিশুটিকে খাবারের প্রলোভন দেখিয়ে পাশের একটি মাছের ঘেরের টোংঘরে নিয়ে যায়। সেখানে শিশুটির সঙ্গে অশালীন আচরণ ও শারীরিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।

এলাকাবাসী জানায়, টোংঘরের পাশ দিয়ে যাওয়ার সময় স্থানীয় এক নারী শিশুটির কান্নার শব্দ শুনতে পেয়ে দরজা খুলে ভেতরের পরিস্থিতি দেখতে পান। পরে শিশুটি কান্নাজড়িত অবস্থায় বাড়িতে ফিরে তার মাকে পুরো ঘটনা জানায়।পরিবারের সদস্যরা প্রথমে সামাজিক মান-সম্মানের কথা চিন্তা করে বিষয়টি গোপন রাখলেও বৃহস্পতিবার (২২ মে) ঘটনাটি এলাকায় জানাজানি হলে শিশুটির পিতা-মাতা শার্শা থানা পুলিশ-এর কাছে অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত আলম গাজীকে আটক করে থানায় নিয়ে আসে।

 

এ বিষয় শার্শা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ হোসেন জানান, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি শিশুটির স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আরও পড়ুন  আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো চরমোনাই’র মাহফিল আমীন আমীন ধ্বনীতে মুখরিত কীর্তণখোলা নদীর তীর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..