• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
হেডলাইন:
বরিশাল বিশ্ববিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ অনুষ্ঠিত বরিশালে জেলেপল্লীর মৎস্যজীবীদের মানবেতর জীবনযাপন: বিকল্প কর্মসংস্থানের দাবি আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত  বুড়িচংয়ে ডিবি পুলিশ পরিচয়ে পরিবহনে তল্লাশি; আটক-৩ রাজপথ থেকে Wrexham University’র মঞ্চ, MSc অর্জনের পরও ‘জয় বাংলা’ স্লোগানে তানভীর প্রেম দ্রোহের কবি রবি ডাকুয়ার সাড়া জাগানো কবিতা – “এখনই থেমে গেলে কেন?” সার বিক্রিতে অনিয়ম, ডিলারকে ৭ হাজার টাকা জরিমানা মাগুরায় বিএনপি নেতা মশিউর হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব গ্রেপ্তার মানবতার সেবায় মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের নতুন যাত্রা খুলনায় চাঞ্চল্যকর তুষার হত্যা মামলার আসামি আরিফ গ্রেফতার

পানছড়িতে কাঠ পাচার রোধে বিজিবির অভিযান ৯ লাখ টাকার অবৈধ সেগুন কাঠ উদ্ধার

নিজেস্ব প্রতিনিধি: / ২৫ দেখেছেন
আপলোড : সোমবার, ১ জুন, ২০২৬

খাগড়াছড়ির পানছড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ উদ্ধার করেছে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)। উদ্ধারকৃত কাঠের বাজারমূল্য প্রায় ৯ লাখ ১৬ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

 

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি পার্বত্য অঞ্চলের বনজ সম্পদ রক্ষা এবং অবৈধ কাঠ পাচার প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)। এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে গত ৩১ মে ২০২৬ তারিখ সকাল ১০টায় উল্টাছড়ি ইউনিয়নের মরাটিলা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

 

অভিযান চলাকালে পরিত্যক্ত অবস্থায় থাকা ৭৩২ দশমিক ৮১ ঘনফুট (৭৯৪ পিস) অবৈধ সেগুন কাঠ জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৯ লাখ ১৬ হাজার ১২ টাকা।

 

উদ্ধারকৃত কাঠের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তা পানছড়ি বন বিভাগের কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

 

পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) জানিয়েছে, অবৈধ কাঠ পাচার ও বনজ সম্পদ ধ্বংস রোধে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ব্যাটালিয়নের অধিনায়ক।

 

আরও পড়ুন  ‎লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫, বি১-এর সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন ইডেন কলেজ ছাত্রদল নেত্রী তোহা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..