• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:০০ অপরাহ্ন
হেডলাইন:
আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত  বুড়িচংয়ে ডিবি পুলিশ পরিচয়ে পরিবহনে তল্লাশি; আটক-৩ রাজপথ থেকে Wrexham University’র মঞ্চ, MSc অর্জনের পরও ‘জয় বাংলা’ স্লোগানে তানভীর প্রেম দ্রোহের কবি রবি ডাকুয়ার সাড়া জাগানো কবিতা – “এখনই থেমে গেলে কেন?” সার বিক্রিতে অনিয়ম, ডিলারকে ৭ হাজার টাকা জরিমানা মাগুরায় বিএনপি নেতা মশিউর হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব গ্রেপ্তার মানবতার সেবায় মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের নতুন যাত্রা খুলনায় চাঞ্চল্যকর তুষার হত্যা মামলার আসামি আরিফ গ্রেফতার নজরুল বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় শিক্ষার্থীদের মানববন্ধন সংবাদ প্রকাশের পর দৌড়ঝাঁপ: তড়িঘড়ি করে কলেজের চুরি করা জমি ফেরত দেয়ার চেষ্টা অধ্যক্ষের

মাগুরার শ্রীপুরে প্রতিবন্ধী কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

জিল্লুর রহমান সাগর, মাগুরা প্রতিনিধি: / ৮০ দেখেছেন
আপলোড : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

পরিবেশ সুরক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে মাগুরার শ্রীপুরে বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। শ্রীপুর উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার উদ্যোগে এবং জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির আয়োজনে এ কর্মসূচি সম্পন্ন হয়।

বুধবার (২৪ জুন) বিকেলে হরিন্দী ব্রিজ সংলগ্ন মুক্তিযোদ্ধা চত্বরের খালের দুই ধারের সড়কে খেজুর ও হরহরা গাছের বীজ বপনের মাধ্যমে এই পরিবেশবান্ধব কর্মসূচির উদ্বোধন করা হয়।শ্রীপুর উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি শেখ মো. আব্দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল ইসলাম।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমাউল হুসনা পিংকি, বাংলাদেশ বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের সাবেক বিট কর্মকর্তা মো. হাফিজুর রহমান, শহীদ মুকুল স্মৃতি সংঘের সভাপতি সৈয়দ জাহিদ সাজ্জাদ রিপন, জীববৈচিত্র্য সংরক্ষণ কমিটির মাগুরা জেলা শাখার সভাপতি সাংবাদিক মো. সাইফুল্লাহ এবং উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক সেলিম মোল্লা।এছাড়াও অনুষ্ঠানে সংহতি প্রকাশ করে উপস্থিত ছিলেন— শ্রীপুর উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা কাজী আফতাব হোসেন, মো. রেজাউল ইসলাম, মো. শহিদুল মোল্লা, বিশিষ্ট সমাজসেবক আব্দুল আওয়াল, কাজলী ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহ-সুপার মো. ইনছান আলী, সংস্থার সাধারণ সম্পাদক খোন্দকার দেলোয়ার হোসেন, সহ-সভাপতি মিরান্নাহার এবং প্রচার সম্পাদক রেজওয়ান বিশ্বাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।বৃক্ষরোপণ কর্মসূচি প্রসঙ্গে শ্রীপুর উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি শেখ মো. আব্দুল্লাহ বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে বৃক্ষের ভূমিকা অপরিসীম। প্রতি বছরের ন্যায় এবারও আমাদের সংস্থার উদ্যোগে শ্রীপুর উপজেলার বিভিন্ন ফাঁকা রাস্তাঘাট ও উন্মুক্ত স্থানে প্রচুর পরিমাণে বনজ ও ফলজ বৃক্ষ রোপণ করা হয়েছে। আমাদের এই সবুজায়ন কর্মসূচি আগামীতেও অব্যাহত থাকবে।”

আরও পড়ুন  প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশে নরসিংদী-৫আসনের এমপি মানবিক নেতা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এর নেতৃত্বে অসহায় টুলি বেগমকে উপহার প্রদান


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..