• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:২৫ অপরাহ্ন

নরসিংদীতে জলবায়ু সচেতনতায় পাঁচদোনায় বিনামূল্যে গাছের চারা বিতরণ

বশির আহম্মদ মোল্লা, নরসিংদী প্রতিনিধি: / ৮ দেখেছেন
আপলোড : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নরসিংদীর পাঁচদোনা ইউনিয়নে বিভিন্ন প্রজাতির গাছের চারা ফ্রি বিতরণ করা হয়েছে।

নরসিংদীর সদর উপজেলার পাঁচদোনা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মোশাররফ হোসেনের সভাপতিত্বে এবং পাঁচদোনা ইউনিয়ন ব্লাড ডোনার ক্লাবের সভাপতি মাওলানা খাইরুল ইসলাম ফরাজীর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষার জাদুকর নরসিংদী ইন্ডিপেন্ডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা, নরসিংদী জেলা স্বেচ্ছাসেবী সংগঠন ফোরামের আহ্বায়ক আবু বকর তামিম, পাঁচদোনা ইউনিয়নের সমাজসেবক ও চেয়ারম্যান পদপ্রার্থী মোসাদ্দেক হোসেন প্রধান, নরসিংদী মডেল অনলাইন প্রেসক্লাব সভাপতি বশির আহম্মদ মোল্লা,বাগহাটা নূর আফতাব আদর্শ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক কামরুজ্জামান খান, পলাশ এমদাদুল উলুম মাদরাসার শায়খুল হাদিস মুফতি যোবায়ের আহমদ ভৈরবী এবং মুফতি মোশাররফ হোসেন রায়পুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে গাছ লাগানোর পাশাপাশি পরিবেশ সংরক্ষণে সচেতন ভূমিকা পালনের আহ্বান জানান তারা।

 

পরে আয়োজকদের পক্ষ থেকে উপস্থিত সাধারণ মানুষের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিনামূল্যে বিতরণ করা হয়।

 

পাঁচদোনা ইউনিয়ন ব্লাড ডোনার ক্লাবের নেতৃবৃন্দ জানান, জনসচেতনতা বৃদ্ধি, পরিবেশ রক্ষা এবং সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..