• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
হেডলাইন :

থানচিতে সেনা অভিযানে অস্ত্র-গুলিসহ কেএনএফের সক্রিয় সদস্য গ্রেপ্তার

থানচি প্রতিনিধি | বান্দরবান / ৬০ দেখেছেন
আপলোড : শনিবার, ৪ জুলাই, ২০২৬

বান্দরবানের দুর্গম থানচি উপজেলায় সন্ত্রাসবিরোধী অভিযানে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)-এর এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

অভিযানে তার কাছ থেকে ভারতের তৈরি একটি আগ্নেয়াস্ত্র, ৫৫ রাউন্ড গুলি এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। পরে তাকে থানচি থানায় হস্তান্তর করা হলে অস্ত্র আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

শনিবার (৪ জুলাই) দুপুরে থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার বিষয়টি নিশ্চিত করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী থানচি সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের থাংদয় বমপাড়ার একটি পরিত্যক্ত বাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানের একপর্যায়ে কেএনএফের সক্রিয় সদস্য জওতোয়াং বম (৫৫)-কে গ্রেপ্তার করা হয়। তিনি থানচি সদর ইউনিয়নের সেরকর বমপাড়ার বাসিন্দা লালসিয়াম বমের ছেলে।

তল্লাশিকালে তার কাছ থেকে ভারতের তৈরি একটি আগ্নেয়াস্ত্র, ৫৫ রাউন্ড গুলি এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। তবে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে তার সঙ্গে থাকা অপর এক ব্যক্তি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পুলিশ সূত্র জানায়, গত ২৮ জুন রাঙামাটির বিলাইছড়ি উপজেলা ও বান্দরবানের রুমা উপজেলার সীমান্তবর্তী এলাকায় কেএনএফ ও ইউপিডিএফ (মূল)-এর সশস্ত্র সদস্যদের বিরুদ্ধে যৌথ বাহিনীর পরিচালিত অভিযানের ধারাবাহিকতায় এ অভিযান চালানো হয়।

মামলার তদন্ত কর্মকর্তা থানচি থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মশিউর রহমান জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় পলাতক সহযোগীকে শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত অন্যদের বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার বলেন, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..