• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
হেডলাইন:
বরিশাল বিশ্ববিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ অনুষ্ঠিত বরিশালে জেলেপল্লীর মৎস্যজীবীদের মানবেতর জীবনযাপন: বিকল্প কর্মসংস্থানের দাবি আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত  বুড়িচংয়ে ডিবি পুলিশ পরিচয়ে পরিবহনে তল্লাশি; আটক-৩ রাজপথ থেকে Wrexham University’র মঞ্চ, MSc অর্জনের পরও ‘জয় বাংলা’ স্লোগানে তানভীর প্রেম দ্রোহের কবি রবি ডাকুয়ার সাড়া জাগানো কবিতা – “এখনই থেমে গেলে কেন?” সার বিক্রিতে অনিয়ম, ডিলারকে ৭ হাজার টাকা জরিমানা মাগুরায় বিএনপি নেতা মশিউর হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব গ্রেপ্তার মানবতার সেবায় মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের নতুন যাত্রা খুলনায় চাঞ্চল্যকর তুষার হত্যা মামলার আসামি আরিফ গ্রেফতার

ঢাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বেনাপোলের ব্যবসায়ী দেলোয়ার হোসেনের মর্মান্তিক মৃত্যু

জাকির হোসেন, বেনাপোল প্রতিনিধি: / ৩৮ দেখেছেন
আপলোড : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

ঢাকার একটি আবাসিক ভবনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে বেনাপোল পোর্ট থানার ঘিবা গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক দেলোয়ার হোসেন (৪৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী সবুর হোসেনের ছোট ভাই।

​অদ্য (১০ জুলাই ২০২৬) শুক্রবার আনুমানিক ভোর ৫:৩০ মিনিটের দিকে বাসায় অবস্থানকালীন সময় হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিনি মারাত্মকভাবে দগ্ধ ও আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।

​ব্যবসায়ী দেলোয়ার হোসেনের এই আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে বেনাপোল ও ঘিবা গ্রামসহ গোটা নাভারন-শার্শা এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে। একজন সদালাপী, সমাজসেবক ও সফল ব্যবসায়ীকে হারিয়ে শোকস্তব্ধ হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা
ব্যবসায়ী দেলোয়ার হোসেনের অকাল ও মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এলাকার রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।

​এক যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন,
​”দেলোয়ার হোসেনের মতো একজন সজ্জন ও উদীয়মান ব্যবসায়ীর এমন চলে যাওয়া অপূরণীয় ক্ষতি। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের মতো ভয়ংকর দুর্ঘটনায় এই প্রাণহানি অত্যন্ত বেদনাদায়ক। আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি, তিনি যেন শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সহ্য করার ও ধৈর্য্য ধারণ করার ক্ষমতা দান করেন।”

আরও পড়ুন  খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে ঝালকাঠিতে বিএনপির মিলাদ ও দোয়া

​নেতৃবৃন্দ ও এলাকাবাসী মরহুমের শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের মরদেহ ঢাকা থেকে গ্রামের বাড়ি বেনাপোলের ঘিবা গ্রামে আনার পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..