• বুধবার, ০৩ জুন ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
হেডলাইন :
জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে রায়পুরায় খাল খননসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের শিগগিরই উদ্বোধন হবে-ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপি সুন্দরবনে জোংড়া খাল এলাকায় বন বিভাগের অভিযান ৪টি নৌকা ও শুটকি তৈরির সরঞ্জাম জব্দ নাসিমা হত্যাকান্ডে গ্রেফতার তান্ত্রিক শামসুল হক ‎বরিশালে MEP গ্রুপের বিভাগীয় বিক্রয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত বেনাপোলের ভারতীয় সীমান্তে দুই দিন ধরে খোলা আকাশের নিচে নারী-শিশুসহ ১২ জনকে পুশ-ইন চেষ্টায় ব্যর্থ-বিএসএফ। সতর্ক অবস্থানে (বিজিবি) চাঁদা না পেয়ে ঘের লুট ও ভাংচুর করলেন স্বেচ্ছাসেবক দলনেতা

বরিশাল জেলা আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতি আজাদ-সম্পাদক ইমন

পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ / ৩৫ দেখেছেন
আপলোড : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬

বরিশাল জেলা আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-এর বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। উক্ত নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী নীল প্যানেল নিরংকুশ বিজয় লাভ করে। নির্বাচনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে প্রতিদ্বন্দ্বিতা শেষে বিজয়ীদের নাম প্রকাশ করা হয়েছে।

সভাপতি পদে মোঃ আবুল কালাম আজাদ-১ মোট ৪৬৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ সালাউদ্দিন মাসুম পেয়েছেন ২৩৪ ভোট।

সহ-সভাপতি পদে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে শেখ মেহেদী হাসান শাহীন ৪৪৭ভোট পেয়ে ১ম বিজয়ী এবং সৈয়দ মাসুম মিয়া রেজা ৪২৮ভোট পেয়ে ২য় বিজয়ী হন।

সম্পাদক পদে আবুল কালাম আজাদ ইমন ৪৯০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অন্যান্য প্রার্থীদের মধ্যে শেখ ইমরান কবির মাসুদ পেয়েছেন ৩৩৬ ভোট এবং মোঃ ফরিদ উদ্দিন পেয়েছেন ১৪৫ভোট।

অর্থ-সম্পাদক পদে মোঃ জাকির হোসেন ১৬১ ভোট এবং মোঃ জাহিদুল ইসলাম পান্না ৪৯৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।যুগ্ম-সম্পাদক পদে সাইদুর রহমান সোহেল ৪০২ ভোট পেয়ে ২য় বিজয়ী এবং মোঃ তারেক আল ইমরান ৪৬২ ভোট পেয়ে ১ম বিজয়ী হয়েছেন।

নির্বাহী সদস্য পদে একাধিক প্রার্থীর মধ্যে মোঃ হারুন অর রশিদ-১ (৩৭৫ ভোট), মোঃ সাইম উল আলম (৪০৩ভোট), পারুল বেগম (৪৪৯ ভোট) ও গোলাম মোর্তজা তপু (৫১৩ ভোট) যথাক্রমে ৪র্থ, ৩য়, ২য় ও ১ম বিজয়ী হয়েছেন।
নির্বাচনের সার্বিক তত্ত্বাবধানে থাকা নির্বাচন উপ-পরিষদের আহ্বায়ক এস এম সাদিকুর রহমান লিংকন বেসরকারি ফলাফল নিশ্চিত করেন। শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..