• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
হেডলাইন:
রাজপথ থেকে Wrexham University’র মঞ্চ, MSc অর্জনের পরও ‘জয় বাংলা’ স্লোগানে তানভীর প্রেম দ্রোহের কবি রবি ডাকুয়ার সাড়া জাগানো কবিতা – “এখনই থেমে গেলে কেন?” সার বিক্রিতে অনিয়ম, ডিলারকে ৭ হাজার টাকা জরিমানা মাগুরায় বিএনপি নেতা মশিউর হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব গ্রেপ্তার মানবতার সেবায় মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের নতুন যাত্রা খুলনায় চাঞ্চল্যকর তুষার হত্যা মামলার আসামি আরিফ গ্রেফতার নজরুল বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় শিক্ষার্থীদের মানববন্ধন সংবাদ প্রকাশের পর দৌড়ঝাঁপ: তড়িঘড়ি করে কলেজের চুরি করা জমি ফেরত দেয়ার চেষ্টা অধ্যক্ষের লগি-বৈঠা তাণ্ডবের ২০ বছর: পাটগ্রামে জামায়াতের বিশাল বিক্ষোভ ও প্রতিবাদ সভা পূর্বধলায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আত্রাই স্টেশনে দুর্ঘটনা: চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পুলিশ সদস্যের দুই পা বিচ্ছিন্ন

মোঃ ফিরোজ আহমেদ নওগাঁ জেলা প্রতিনিধি / ৮২ দেখেছেন
আপলোড : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

নওগাঁর আত্রাই রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে এমরান মিয়া (২৫) নামে এক পুলিশ কনস্টেবলের দুই পা বিচ্ছিন্ন হওয়ার মর্মান্তিক ঘটনা ঘটেছে। সোমবার (৬ এপ্রিল) ভোরে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, এমরান মিয়া বাগেরহাট জেলায় কর্মরত ছিলেন এবং ছুটিতে শ্বশুরবাড়ি আত্রাইয়ে আসছিলেন। তিনি খুলনা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী ‘সীমান্ত এক্সপ্রেস’ ট্রেনে করে যাত্রা করছিলেন। ভোরের দিকে ট্রেনটি আত্রাই স্টেশনে পৌঁছালে সেখানে নির্ধারিত স্টপেজ না থাকায় ট্রেনের গতি কিছুটা কমে। এ সময় তিনি চলন্ত ট্রেন থেকে নামার চেষ্টা করলে ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যান।

এতে ট্রেনের চাকার নিচে পড়ে গিয়ে তাঁর দুই পা হাঁটুর নিচ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনাটি দেখে উপস্থিত যাত্রী ও স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁর অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন এবং তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম জানান, আহত পুলিশ সদস্যের শ্বশুরবাড়ি উপজেলার তারাটিয়া গ্রামে। তিনি ছুটিতে সেখানে যাচ্ছিলেন। ঘটনার পর তাঁর বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে।

আরও পড়ুন  সম্ভাব্য স্থানীয় নির্বাচন প্রার্থী ছাত্রদলের আহব্বায়ক আল মামুন জুয়েলের জামিরতা ডিগ্রি কলেজে পরিদর্শন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..