• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে  ৯৩ বোতল এস্কাফ সিরাপ জব্দ

মো:সাকিব চাঁপাইনবাবগঞ্জ / ১৬ দেখেছেন
আপলোড : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ৯৩ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)।

শনিবার (১৫ আগস্ট) ভোর ৪টা ৪০ মিনিটের দিকে জহুরপুর বিওপির একটি বিশেষ টহলদল শিবগঞ্জ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের কালুপুর গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় পরিত্যক্ত অবস্থায় ৯৩ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, জব্দকৃত সিরাপের আনুমানিক বাজারমূল্য ৩৭ হাজার ২০০ টাকা। উদ্ধার করা মাদকদ্রব্য শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে।

এদিকে, চলতি আগস্ট মাসে সীমান্ত এলাকায় বিভিন্ন অভিযানে ৫৩ বিজিবি মোট ৩৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ এবং ১১৫ বোতল ফেয়ারডিল সিরাপ জব্দ করেছে।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি, বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি সরকারের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..