• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
হেডলাইন:
মানবতার সেবায় মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের নতুন যাত্রা খুলনায় চাঞ্চল্যকর তুষার হত্যা মামলার আসামি আরিফ গ্রেফতার নজরুল বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় শিক্ষার্থীদের মানববন্ধন সংবাদ প্রকাশের পর দৌড়ঝাঁপ: তড়িঘড়ি করে কলেজের চুরি করা জমি ফেরত দেয়ার চেষ্টা অধ্যক্ষের লগি-বৈঠা তাণ্ডবের ২০ বছর: পাটগ্রামে জামায়াতের বিশাল বিক্ষোভ ও প্রতিবাদ সভা পূর্বধলায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালীগঞ্জে ডাকাতির ঘটনায় মালামালসহ ২ ডাকাত গ্রেফতার দীঘিনালায় ৭ অসহায় পাহাড়ি পরিবারের মুখে হাসি ফোটাল সেনাবাহিনীর উদ্যোগ মহালছড়ি গৌতম বুদ্ধ বিহারে ৪৭তম কঠিন চীবর দান অনুষ্ঠিত বাঘাইছড়িতে নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

রাজশাহীতে শুরু হচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল

মোঃ সোহেল রানা / ২৯ দেখেছেন
আপলোড : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

রাজশাহীতে শুরু হচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল জেলা প্রশাসন ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে রাজশাহীতে ২২ আগষ্ট (শনিবার) থেকে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। জেলার মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে ৯টি উপজেলা ও ১টি সিটি কর্পোরেশন ফুটবল দল নিয়ে এই টুর্নামেন্ট শুরু হবে।

টুর্নামেন্টে অংশগ্রহণকারী উপজেলা দলগুলো হলো- মোহনপুর, গোদাগাড়ী, বাগমারা, পবা, দুর্গাপুর,তানোর,বাঘা, পুঠিয়া ও চারঘাট। এছাড়া টুর্নামেন্টে অংশগ্রহণ করবে রাজশাহী সিটি কর্পোরেশন ফুটবল দল।

শনিবার রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি। উদ্বোধনী ম্যাচে রাজশাহী সিটি কর্পোরেশন ফুটবল দল ও বাগমারা উপজেলা ফুটবল দল ম্যাচ খেলবে।

রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. মোজাম্মেল হক জানান, মাঠ প্রস্তুতির কাজ চলছে। তবে বৃষ্টির কারণে কিছুটা বিঘ্ন ঘটছে। প্রচার প্রচারণার কাজও চলছে। বৃহস্পতিবার থেকে নগরীতে পুরোদমে প্রচার-প্রচারণা শুরু হবে। উপজেলাগুলোতে তারা তাদের মতো করে প্রচার-প্রচারণা চালাচ্ছে।

রাজশাহী জেলা ক্রীড়া অফিসার মো. জাহাঙ্গীর হোসেন জানান, মাঠ প্রস্তুতির কাজ চলছে। প্রচার-প্রচারণার জন্য মাইকিং এবং বিলবোর্ড লাগানো হচ্ছে

আরও পড়ুন  থানচিতে চ্যাম্পিয়ন নারী ফুটবলারদের সংবর্ধনার জোর প্রস্তুতি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..