• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
হেডলাইন:
আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত  বুড়িচংয়ে ডিবি পুলিশ পরিচয়ে পরিবহনে তল্লাশি; আটক-৩ রাজপথ থেকে Wrexham University’র মঞ্চ, MSc অর্জনের পরও ‘জয় বাংলা’ স্লোগানে তানভীর প্রেম দ্রোহের কবি রবি ডাকুয়ার সাড়া জাগানো কবিতা – “এখনই থেমে গেলে কেন?” সার বিক্রিতে অনিয়ম, ডিলারকে ৭ হাজার টাকা জরিমানা মাগুরায় বিএনপি নেতা মশিউর হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব গ্রেপ্তার মানবতার সেবায় মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের নতুন যাত্রা খুলনায় চাঞ্চল্যকর তুষার হত্যা মামলার আসামি আরিফ গ্রেফতার নজরুল বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় শিক্ষার্থীদের মানববন্ধন সংবাদ প্রকাশের পর দৌড়ঝাঁপ: তড়িঘড়ি করে কলেজের চুরি করা জমি ফেরত দেয়ার চেষ্টা অধ্যক্ষের

ঠাকুরগাঁওয়ে ট্রাক্টর-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ২

মোঃ সোয়ের রানা, রহিয়া (​ঠাকুরগাঁও) প্রতিনিধি: / ৮৪ দেখেছেন
আপলোড : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলায় ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পার্থ বর্মন (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন।

​শনিবার (২৯ আগস্ট) রাত ১১টা ১০ মিনিটের দিকে উপজেলার ৪ নম্বর ঢোলারহাট ইউনিয়নের ঢোলারহাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

​নিহত পার্থ বর্মন রুহিয়া থানার ঢোলারহাট ইউনিয়নের উত্তর বোয়ালিয়া গ্রামের গোপাল চন্দ্র বর্মনের ছেলে। দুর্ঘটনায় আহতরা হলেন—একই গ্রামের ভারত চন্দ্র বর্মনের ছেলে সৌরভ চন্দ্র বর্মন (২২) এবং ধীরেন চন্দ্র বর্মনের ছেলে রাকেশ বর্মন।

​স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ১১টা ১০ মিনিটের দিকে ঢোলারহাট বাজার এলাকায় একটি শস্যবাহী ট্রাক্টরের (মহেন্দ্র গাড়ি) সঙ্গে বিপরীতমুখী একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী পার্থ বর্মনের মৃত্যু হয়। স্থানীয়রা এগিয়ে এসে গুরুতর আহত সৌরভ ও রাকেশকে উদ্ধার করে দ্রুত ইজিবাইকযোগে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান।

​হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে আহত দুজনের শারীরিক অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য তাদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় পুলিশ জানায়, দুর্ঘটনার পর এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আরও পড়ুন  ফরিদপুরে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন: ভুয়া ভিডিও সংবাদের প্রতিবাদে কঠোর অবস্থানের ঘোষণা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..