• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
হেডলাইন:
বরিশালে জেলেপল্লীর মৎস্যজীবীদের মানবেতর জীবনযাপন: বিকল্প কর্মসংস্থানের দাবি আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত  বুড়িচংয়ে ডিবি পুলিশ পরিচয়ে পরিবহনে তল্লাশি; আটক-৩ রাজপথ থেকে Wrexham University’র মঞ্চ, MSc অর্জনের পরও ‘জয় বাংলা’ স্লোগানে তানভীর প্রেম দ্রোহের কবি রবি ডাকুয়ার সাড়া জাগানো কবিতা – “এখনই থেমে গেলে কেন?” সার বিক্রিতে অনিয়ম, ডিলারকে ৭ হাজার টাকা জরিমানা মাগুরায় বিএনপি নেতা মশিউর হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব গ্রেপ্তার মানবতার সেবায় মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের নতুন যাত্রা খুলনায় চাঞ্চল্যকর তুষার হত্যা মামলার আসামি আরিফ গ্রেফতার নজরুল বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় শিক্ষার্থীদের মানববন্ধন

গুইমারার নির্বাচনী মাঠে নতুন চমক, ৫ নম্বর ওয়ার্ডে আলেম প্রার্থী মোঃ নাইমুল ইসলাম

গুইমারা প্রতিনিধিঃ- / ১৫৩ দেখেছেন
আপলোড : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

গুইমারা প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে খাগড়াছড়ির গুইমারা উপজেলার গুইমারা সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে সদস্য (মেম্বার) পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন ইসলামিক আলোচক ও দাঈ মাওলানা মোঃ নাইমুল ইসলাম নোমানী।

স্থানীয় পর্যায়ে একজন আলেম প্রার্থী হিসেবে তাঁর নির্বাচনে অংশগ্রহণকে ঘিরে এলাকায় আলোচনা ও আগ্রহ তৈরি হয়েছে।তিনি নির্বাচিত হলে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে ৫নং ওয়ার্ডের সকল মানুষের জন্য সমান সেবা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

মোঃ নাইমুল ইসলাম বলেন, “আমি নেতা নই, আপনাদের সেবক হতে চাই। নেতৃত্ব মানে ক্ষমতা নয়, নেতৃত্ব মানে দায়িত্ব ও সেবা।”

তিনি জানান, নির্বাচিত হলে সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা ও সামাজিক নিরাপত্তার সহায়তা প্রকৃত অসহায় ও যোগ্য মানুষের কাছে স্বচ্ছতার সঙ্গে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। কোনো পক্ষপাত বা বৈষম্য না করে জনগণের ন্যায্য অধিকার নিশ্চিত করা, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং কাজের ক্ষেত্রে জবাবদিহিতা বজায় রাখাকে তিনি গুরুত্ব দিতে চান।

এছাড়া যুব সমাজকে ইতিবাচক ও গঠনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা, মাদক ও সন্ত্রাসমুক্ত পরিবেশ গড়ে তোলা, দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং এলাকার সামাজিক সম্প্রীতি বজায় রাখার বিষয়ে গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন তিনি।

জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা জানিয়ে নাইমুল ইসলাম বলেন, “জনপ্রতিনিধি জনগণের মালিক নয়, জনগণের সেবক। তাই ওয়ার্ডের গুরুত্বপূর্ণ বিষয়ে মানুষের মতামতকে মূল্য দিয়ে কাজ করতে চাই।”

তিনি আরও বলেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হবে সৌহার্দ্যপূর্ণ ও শান্তিপূর্ণ পরিবেশে। জনগণ যাকে যোগ্য মনে করবেন, ভোটের মাধ্যমে তাকেই নির্বাচিত করবেন—এটাই গণতান্ত্রিক প্রক্রিয়ার সৌন্দর্য।

আরও পড়ুন  মোহনপুরে শিশু ধর্ষণ মামলায় বৃদ্ধ গ্রেপ্তার

আসন্ন নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করেছেন মোঃ নাইমুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..