
জেলা পুলিশ সুপারের নির্দেশনায় মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে গোপালগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি চৌকস টিম অভিযান চালিয়ে ২ কেজি গাজাসহ দুই কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন সোনাকুড় এলাকার শিপুল শেখ (৫২) ও মানিকদহ এলাকার মিন্টু শিকদার।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকাল ১৬:২০ ঘটিকায় গোপালগঞ্জ সদর থানাধীন চর সোনাকুড় এলাকায় অভিযান চালিয়ে জনৈক মিরাজ আলী শিকদার এর নির্মানাধীন বসত ঘরের নিচতলা হতে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত শিপুল শেখের (৫২) কাছে ০২(দুই) কেজি গাঁজা পাওয়া যায়। এ বিষয়ে গোপালগঞ্জ সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
এছাড়াও একই তারিখে অপর এক অভিযানে গোপালগঞ্জ সদর থানার মানিকদহ এলাকা হতে মিন্টু শিকদার নামের অপর এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গোপালগঞ্জ সদর থানার মামলা নং-৪২, তারিখ- ১৯ আগস্ট, ২০২৬; ধারা- ৩৬(১) সারণির ১০(গ)/৪০/৩৮ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; মূলে তাকে গ্রেফতার করা হয়েছে। সে পুরোনো মাদক ব্যবসায়ী ।তার বিরুদ্ধে ইতোপূর্বে একাধিক মাদক মামলায় সহিত জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।
গোপালগঞ্জ পুলিশ সুপার মোঃ হাবিবুল্লাহ জানান, মাদক নির্মূলে তাদের এ অভিযান অব্যাহত থাকবে।