
নেত্রকোনার পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে ৪০ বোতল ফেনসিডিল সহ এক ব্যাক্তিকে আটক করে শ্যামগঞ্জ ফাঁড়ি পুলিশ।গ্রেফতারকৃত ব্যক্তি নাম জাকির হোসেন মৃদুল (২১)
সোমবার (২১ সেপ্টেম্বর ) আনুমানিক বেলা ১২:৩০ মিনিটে শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রের সামনে পুলিশ পরিদর্শক সেন্টু মিয়ার নেতৃত্বে চেকপোস্ট ডিউটি পরিচালনা করার সময় কলমাকান্দা থেকে ঢাকাগামী ক্রাউন ডিলাক্স বাস তল্লাশি করা হয়। এসময় বাসটি থেকে ৪০ বোতল ফেনসিডিলসহ।মোঃ জাকির হোসেন মৃদুল (২১) নামের এক যুবককে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি কলমাকান্দা থানার বামনগাও গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে। সে দীর্ঘদিন যাবৎ মাদক পরিবহনের সাথে জড়িত ছিল।গোপন সংবাদের ভিত্তিতে বাসে তল্লাশি চালিয়ে তাকে মাদকসহ গ্রেফতার করা হয়।
শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক সেন্টু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত ব্যাক্তিকে আজালতে প্রেরণ করা হয়েছে।