• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
হেডলাইন:
বরিশাল বিশ্ববিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ অনুষ্ঠিত বরিশালে জেলেপল্লীর মৎস্যজীবীদের মানবেতর জীবনযাপন: বিকল্প কর্মসংস্থানের দাবি আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত  বুড়িচংয়ে ডিবি পুলিশ পরিচয়ে পরিবহনে তল্লাশি; আটক-৩ রাজপথ থেকে Wrexham University’র মঞ্চ, MSc অর্জনের পরও ‘জয় বাংলা’ স্লোগানে তানভীর প্রেম দ্রোহের কবি রবি ডাকুয়ার সাড়া জাগানো কবিতা – “এখনই থেমে গেলে কেন?” সার বিক্রিতে অনিয়ম, ডিলারকে ৭ হাজার টাকা জরিমানা মাগুরায় বিএনপি নেতা মশিউর হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব গ্রেপ্তার মানবতার সেবায় মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের নতুন যাত্রা খুলনায় চাঞ্চল্যকর তুষার হত্যা মামলার আসামি আরিফ গ্রেফতার

ঠাকুরগাওয়ে ২৯ পিস ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১

মো. আরফান আলী : / ১১ দেখেছেন
আপলোড : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

ঠাকূরগাঁওয়ের পীরগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ জমির উদ্দিন (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। জমির উদ্দিন হরিপুর উপজেলার বহতি গ্রামের মৃত তফিল উদ্দিনের ছেলে।

ডিবি পুলিশ জানায়, সোমবার (২১ সেপ্টেম্বর) রাত ৯টা ৪০ মিনিটের দিকে গোপন তথ্যের ভিত্তিতে পীরগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে অভিযান চালানো হয়। এ সময় মা অফসেট প্রেসের সামনে পাকা সড়ক থেকে জমির উদ্দিনকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ২৫টি ট্যাপেন্টাডল ট্যাবলেট ও চারটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশের তথ্যমতে, জমির উদ্দিনের বিরুদ্ধে মাদক, চুরি ও জাল টাকা সংক্রান্ত মামলাসহ বিভিন্ন অভিযোগে আটটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

ঠাকূরগাঁও জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম রসুল কাজল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এছাড়া মাদকের বিরুদ্ধে জেলা ডিবি পুলিশের এ ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

আরও পড়ুন  চাঁপাইনবাবগঞ্জে ৬ কেজি ৭৫১ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..