• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
হেডলাইন:
রাজপথ থেকে Wrexham University’র মঞ্চ, MSc অর্জনের পরও ‘জয় বাংলা’ স্লোগানে তানভীর প্রেম দ্রোহের কবি রবি ডাকুয়ার সাড়া জাগানো কবিতা – “এখনই থেমে গেলে কেন?” সার বিক্রিতে অনিয়ম, ডিলারকে ৭ হাজার টাকা জরিমানা মাগুরায় বিএনপি নেতা মশিউর হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব গ্রেপ্তার মানবতার সেবায় মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের নতুন যাত্রা খুলনায় চাঞ্চল্যকর তুষার হত্যা মামলার আসামি আরিফ গ্রেফতার নজরুল বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় শিক্ষার্থীদের মানববন্ধন সংবাদ প্রকাশের পর দৌড়ঝাঁপ: তড়িঘড়ি করে কলেজের চুরি করা জমি ফেরত দেয়ার চেষ্টা অধ্যক্ষের লগি-বৈঠা তাণ্ডবের ২০ বছর: পাটগ্রামে জামায়াতের বিশাল বিক্ষোভ ও প্রতিবাদ সভা পূর্বধলায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রংপুর ব্যাটালিয়ন ৫১বিজিবির অভিযানে ডিমলা সিমান্তে ইয়াবাসহ এক যুবক আটক

মো:হাবিবুর রহমান হাবিব, পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি: / ২০ দেখেছেন
আপলোড : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

নীলফামারীর জেলার ডিমলা সীমান্তে অভিযান চালিয়ে ৭ পিস ইয়াবাসহ মো. রাকিব ইসলাম (২৩) নামে এক যুবককে আটক করেছে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)।

সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ঠাকুরগঞ্জ বিওপির টহলদল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়। বিজিবি সুত্রে জানা গেছে, সুবেদার মো. ইমরুল ইসলামের নেতৃত্বে টহলদল সিমান্তের মেইন পিলার ৭৯৩/৫-এস থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঠাকুরগঞ্জ, মশোর মোড় ইউনিয়ন পরিষদ এলাকায় কৌশলগত অবস্থান নেয়।

এ সময় সন্দেহভাজন এক ব্যক্তি সাইকেলযোগে ঘটনাস্থলে এলে বিজিবি সদস্যরা তাকে থামানোর সংকেত দেন। তবে উক্ত ব্যক্তি বিজিবির থামানোর নির্দেশ উপেক্ষা করে সাইকেল ফেলে দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে বিজিবি সদস্যরা ধাওয়া করে তাকে আটক করতে সক্ষম হয়।

আটক রাকিব ইসলাম ডিমলা উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের মধ্য ছাতনাই গ্রামের মো. আইবুল ইসলামের ছেলে।

বিজিবি জানায়, আটকের পর রাকিবের দেহ তল্লাশি করে ৭ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ২০ টাকা, ২টি বাটন মোবাইল ফোন, তিনটি মোবাইল সিম ও একটি সাইকেল জব্দ করা হয়।

আটক ব্যক্তি ও জব্দকৃত মালামালসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ডিমলা থানায় হস্তান্তর করা হয়েছে।

সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত টহল কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন রংপুর ব্যাটালিয়ন ৫১ বিজিবি।

আরও পড়ুন  জাকির হোসেন, বেনাপোল(যশোর)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..