• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
হেডলাইন:
ধর্মপাশায় জমি নিয়ে বিরোধ ও সালিশে জোরপূর্বক টিপসই নেওয়ার চেষ্টার অভিযোগ বেনাপোল আইসিপি সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য আটক বদলি ও ৯ম পে-স্কেলসহ ৩ দফা দাবিতে মাঠে নামছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা আত্রাইয়ে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ দিনাজপুরে নিরাপত্তার দাবিতে এমপির বাসা ও থানায় নারীদের অবস্থান নওগাঁর সাপাহারে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরিবারিক আয় বৃদ্ধি করতে শ্যামনগরের কৃষকদের হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ গাজীপুরে পিবিআই কর্মকর্তা আলতাফের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ সর্বনিম্ন ৩০ হাজার টাকা বেতনের দাবিতে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ চাঁদাবাজি মামলায় জামিন পেলেন অগ্রযাত্রার দুই সম্পাদক

মেয়ের বাড়ি যাওয়া হলো না বৃদ্ধ সোবহানের, সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল

এম এ মতিন, মান্দা (নওগাঁ) প্রতিনিধি: / ৭৩ দেখেছেন
আপলোড : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

নওগাঁর মান্দায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সংঘর্ষে আব্দুস সোবহান (৬২) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। মেয়ের বাড়ি লালমনিরহাট যাওয়ার উদ্দেশ্যে ছোট নাতিকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বের হলেও পথিমধ্যে মারাত্বক দূর্ঘটনায় মৃত্যু হয়েছে তার।নিহত আব্দুস সোবহান নওগাঁর নিয়ামতপুর উপজেলার রাজাপুর (দরগাপাড়া) গ্রামের ওয়াজিবুল্লাহর ছেলে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বাবলাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সাত বছর বয়সী ছোট নাতিকে সঙ্গে নিয়ে মেয়ের বাড়ি লালমনিরহাট যাওয়ার উদ্দেশ্যে বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে বের হন আব্দুস সোবহান। পরে মান্দা ফেরিঘাট থেকে একটি সিএনজিতে করে সান্তাহারের উদ্দেশে রওনা দেন তিনি।

সান্তাহার থেকে লালমনি এক্সপ্রেস ট্রেনে চড়ে মেয়ের বাড়ি যাওয়ার কথা ছিল তাঁর।পথে বাবলাতলী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে সিএনজিটির সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা আব্দুস সোবহান গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনার খবর পেয়ে মান্দা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে মরদেহের সুরতহাল প্রতিবেদন ও প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

মান্দা থানার ওসি (তদন্ত) আলেফ উদ্দিন জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরও পড়ুন  পরিবেশবান্ধব বাঁশের পণ্য তৈরি করে স্বাবলম্বী মিনতী


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..