• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
হেডলাইন:
বাংলাদেশ বার কাউন্সিলের সিদ্ধান্তে দেশজুড়ে বিতর্কের ঝড়: বাতিলের দাবিতে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ ধর্মপাশায় জমি নিয়ে বিরোধ ও সালিশে জোরপূর্বক টিপসই নেওয়ার চেষ্টার অভিযোগ বেনাপোল আইসিপি সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য আটক বদলি ও ৯ম পে-স্কেলসহ ৩ দফা দাবিতে মাঠে নামছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা আত্রাইয়ে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ দিনাজপুরে নিরাপত্তার দাবিতে এমপির বাসা ও থানায় নারীদের অবস্থান নওগাঁর সাপাহারে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরিবারিক আয় বৃদ্ধি করতে শ্যামনগরের কৃষকদের হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ গাজীপুরে পিবিআই কর্মকর্তা আলতাফের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ সর্বনিম্ন ৩০ হাজার টাকা বেতনের দাবিতে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ

মান্দায় আইন-শৃঙ্খলা বিষয়ক সভা ও সাংবাদিকদের সঙ্গে টিপুর মতবিনিময়

এম এ মতিন, মান্দা (নওগাঁ) প্রতিনিধি: / ৬৪ দেখেছেন
আপলোড : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্‌যাপন, মাদক নির্মূল, বেপরোয়া মোটরসাইকেল চালকদের নিয়ন্ত্রণ, যানজট নিরসন এবং চুরি-ছিনতাই প্রতিরোধে পুলিশি টহল জোরদারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে নওগাঁর মান্দা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায়।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. আতিয়া খাতুন। সভায় উপস্থিত ছিলেন উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মুখ্য উপদেষ্টা ও নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।

সভায় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ, উপজেলা প্রকৌশলী আব্দুল কাদের, মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম এবং উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মকলেছুর রহমান মকে।

এ ছাড়া ভাঁরশো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান সুমন, ভালাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা, পরানপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আতাউর রহমান, মান্দা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, গণেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবুল চৌধুরী, প্রসাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল মতিন মণ্ডল, কুসুম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওফেল আলী মণ্ডল, তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মখলেছুর রহমান কামরুল, নূরুল্যাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার জায়েদুর রহমান, কাঁশোপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম এবং বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম গোলাম আজম উপস্থিত ছিলেন।

সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও কর্মকর্তা-কর্মচারী, গণ্যমান্য ব্যক্তি এবং সাংবাদিকেরা অংশ নেন।

সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করা, মাদক নির্মূলে কার্যকর পদক্ষেপ গ্রহণ, উচ্চ শব্দ সৃষ্টিকারী মোটরসাইকেল ও বেপরোয়া চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, যানজট নিয়ন্ত্রণে ট্রাফিকব্যবস্থা জোরদার এবং চুরি-ছিনতাই প্রতিরোধে পুলিশের টহল বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

আরও পড়ুন  গুইমারায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা

এ সময় প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয়ের মাধ্যমে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

সাংবাদিকদের সঙ্গে এমপি টিপুর মতবিনিময়:

এদিকে একই দিন বিকেল সাড়ে ৩টায় মান্দা উপজেলার সর্বস্তরের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু। মান্দা উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. আতিয়া খাতুন।

সভায় মান্দা উপজেলার ছয়টি সাংবাদিক সংগঠনের প্রতিনিধিরা তাঁদের বিভিন্ন দাবি-দাওয়া, পেশাগত সমস্যা ও নানা বিষয় তুলে ধরেন। এ সময় স্থানীয় সাংবাদিকদের বিভিন্ন সমস্যা, পেশাগত দায়িত্ব পালনে প্রতিবন্ধকতা, গণমাধ্যমের ভূমিকা এবং জনস্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে ব্যাপক আলোচনা ও পরামর্শ হয়।

এসময় সাংবাদিকদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন প্রধান অতিথি ডা. ইকরামুল বারী টিপু। তিনি সাংবাদিকদের উত্থাপিত বিভিন্ন সমস্যা ও দাবির বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা এবং সমাধানের আশ্বাস দেন।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রশাসন ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

মতবিনিময় সভায় মান্দা উপজেলার ছয়টি সাংবাদিক সংগঠনের প্রায় ৫০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন। এ ছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।

ম/মা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..