• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
হেডলাইন:
আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত  বুড়িচংয়ে ডিবি পুলিশ পরিচয়ে পরিবহনে তল্লাশি; আটক-৩ রাজপথ থেকে Wrexham University’র মঞ্চ, MSc অর্জনের পরও ‘জয় বাংলা’ স্লোগানে তানভীর প্রেম দ্রোহের কবি রবি ডাকুয়ার সাড়া জাগানো কবিতা – “এখনই থেমে গেলে কেন?” সার বিক্রিতে অনিয়ম, ডিলারকে ৭ হাজার টাকা জরিমানা মাগুরায় বিএনপি নেতা মশিউর হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব গ্রেপ্তার মানবতার সেবায় মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের নতুন যাত্রা খুলনায় চাঞ্চল্যকর তুষার হত্যা মামলার আসামি আরিফ গ্রেফতার নজরুল বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় শিক্ষার্থীদের মানববন্ধন সংবাদ প্রকাশের পর দৌড়ঝাঁপ: তড়িঘড়ি করে কলেজের চুরি করা জমি ফেরত দেয়ার চেষ্টা অধ্যক্ষের

অপহরণ করে আটকে রেখে জমি রেজিস্ট্রির অভিযোগ, সংবাদ সম্মেলনে ভুক্তভোগী

:সাকিব (​চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি): / ২৪ দেখেছেন
আপলোড : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে অপহরণ করে অস্ত্রের মুখে জোরপূর্বক জমি লিখে নেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার।

​আজ (২৯ সেপ্টেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের চাঁপাই প্রেসক্লাবে এ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন মো: মিনহাজ উদ্দিন (৫২)।

​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, দীর্ঘদিন ধরে শিবগঞ্জ উপজেলার সাবেক লাভাঙ্গা এলাকার পুলিশ সদস্য রাসেল আলী’র সঙ্গে তাদের জমি জমা নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে গত ০৫ আগষ্ট রাত সাড়ে ৮টার দিকে রাজশাহী জেলার রাজপাড়া থানার পূর্ব হড়গ্রাম আরবান ক্লিনিকের পার্শ্বে মেসার্স আজম অটোর দোকানের সামনে থেকে তাকে অ্যাম্বুলেন্স যোগে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে একটি গাড়িতে তুলে অপহরণ করে নিয়ে যায় প্রতিপক্ষরা।

​তিনি অভিযোগ করেন, অপহরণের পর তাকে
চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন নয়াগোলা নামক স্থানে পুলিশ সদস্য রাসেল আলী’র নিজ বাড়ির ২য় তলায় একটি গোপন স্থানে আটকে রেখে শারীরিক নির্যাতন চালানো হয় এবং পরিবারকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। পরবর্তীতে তাকে জোরপূর্বক শিবগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসের নিয়ে গিয়ে ভয়ভীতি দেখিয়ে তার মালিকানাধীন ৩ কাঠা জমি রেজিস্ট্রি করিয়ে নেওয়া হয়।

​ভুক্তভোগী আরও জানান, ঘটনার পর থেকে অভিযুক্তরা বিষয়টি নিয়ে মুখ খুললে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। বর্তমানে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন।

​সংবাদ সম্মেলন থেকে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, জোরপূর্বক করা অবৈধ ৮০৪৯ নং দলিলটি বাতিল এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি জোর দাবি জানানো হয়।

আরও পড়ুন  দৌলতপুর আলিম মাদ্রাসায় হেফজ বিভাগের কোরআন শরীফ পাঠদান কার্যক্রমের শুভ সূচনা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..