• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:১০ অপরাহ্ন
হেডলাইন:
বরিশালে জেলেপল্লীর মৎস্যজীবীদের মানবেতর জীবনযাপন: বিকল্প কর্মসংস্থানের দাবি আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত  বুড়িচংয়ে ডিবি পুলিশ পরিচয়ে পরিবহনে তল্লাশি; আটক-৩ রাজপথ থেকে Wrexham University’র মঞ্চ, MSc অর্জনের পরও ‘জয় বাংলা’ স্লোগানে তানভীর প্রেম দ্রোহের কবি রবি ডাকুয়ার সাড়া জাগানো কবিতা – “এখনই থেমে গেলে কেন?” সার বিক্রিতে অনিয়ম, ডিলারকে ৭ হাজার টাকা জরিমানা মাগুরায় বিএনপি নেতা মশিউর হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব গ্রেপ্তার মানবতার সেবায় মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের নতুন যাত্রা খুলনায় চাঞ্চল্যকর তুষার হত্যা মামলার আসামি আরিফ গ্রেফতার নজরুল বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় শিক্ষার্থীদের মানববন্ধন

বুড়িচং সরকারি হাসপাতালে সেপ্টেম্বরে ৪২ টি নরমাল ডেলিভারি

মোঃ আবদুল্লাহ, (বুড়িচং) কুমিল্লা প্রতিনিধি: / ৬৫ দেখেছেন
আপলোড : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

কুমিল্লার বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেপ্টেম্বর মাসে ৪২টি নরমাল ডেলিভারি সম্পন্ন হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সে দিন দিন চিকিৎসাসেবার পরিধি বাড়ার পাশাপাশি সাধারণ মানুষের আস্থা বাড়ছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রতি মাসের মতো গত সেপ্টেম্বর মাসেও গর্ভবতী নারীদের নিয়মিত প্রসূতিসেবা দেওয়া হয়েছে। এ সময় মোট ৪২ জন গর্ভবতী নারীর নরমাল ডেলিভারি সফলভাবে সম্পন্ন হয়। হাসপাতালের চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীদের আন্তরিক প্রচেষ্টায় নিরাপদে এসব প্রসব সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

স্থানীয়রা জানান, উপজেলা পর্যায়ের এই হাসপাতালে প্রসূতিসহ বিভিন্ন ধরনের চিকিৎসাসেবা পাওয়ায় এখন অনেক রোগীকেই জেলা শহর কিংবা দূরের হাসপাতালে যেতে হচ্ছে না। এতে রোগীদের সময় ও অর্থ—দুটিই সাশ্রয় হচ্ছে। বিশেষ করে নরমাল ডেলিভারির সংখ্যা বাড়ায় স্থানীয় গর্ভবতী নারীদের মধ্যে সরকারি এই হাসপাতালের প্রতি আগ্রহ ও আস্থা তৈরি হচ্ছে।

স্থানীয়দের মতে, উপজেলা পর্যায়ে মানসম্মত প্রসূতিসেবা নিশ্চিত করা গেলে জেলা শহরের হাসপাতালগুলোর উপর চাপ কমার পাশাপাশি দুর্গম এলাকার নারীরাও সহজে চিকিৎসাসেবা পেতে পারেন।

বুড়িচং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মালেকুল আলতাফ ভূইয়া বলেন, চিকিৎসাসেবার মানোন্নয়নে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। অন্যান্য উপজেলা হাসপাতালের তুলনায়ও আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। প্রতিটি রোগীকে আন্তরিকতার সঙ্গে সেবা দেওয়াই আমাদের মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, হাসপাতালের সব বিভাগের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা মানুষের সেবায় নিয়োজিত রয়েছেন। বিশেষ করে প্রসূতিসেবাকে আমরা গুরুত্ব দিয়ে থাকি। সেপ্টেম্বর মাসে ৪২টি নরমাল ডেলিভারি হয়েছে। ভবিষ্যতে আরও উন্নত ও মানসম্মত সেবা নিশ্চিত করতে আমরা কাজ করে যাচ্ছি।

আরও পড়ুন  আত্রাইয়ে নদীর পানি বাড়ছে, পাকা ধান নিয়ে উদ্বেগে কৃষক


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..