• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
হেডলাইন:
বরিশালে জেলেপল্লীর মৎস্যজীবীদের মানবেতর জীবনযাপন: বিকল্প কর্মসংস্থানের দাবি আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত  বুড়িচংয়ে ডিবি পুলিশ পরিচয়ে পরিবহনে তল্লাশি; আটক-৩ রাজপথ থেকে Wrexham University’র মঞ্চ, MSc অর্জনের পরও ‘জয় বাংলা’ স্লোগানে তানভীর প্রেম দ্রোহের কবি রবি ডাকুয়ার সাড়া জাগানো কবিতা – “এখনই থেমে গেলে কেন?” সার বিক্রিতে অনিয়ম, ডিলারকে ৭ হাজার টাকা জরিমানা মাগুরায় বিএনপি নেতা মশিউর হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব গ্রেপ্তার মানবতার সেবায় মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের নতুন যাত্রা খুলনায় চাঞ্চল্যকর তুষার হত্যা মামলার আসামি আরিফ গ্রেফতার নজরুল বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় শিক্ষার্থীদের মানববন্ধন

আত্রাইয়ে নদীর পানি বাড়ছে, পাকা ধান নিয়ে উদ্বেগে কৃষক

মোঃ ফিরোজ আহম্মেদ নওগাঁ জেলা প্রতিনিধি: / ২৮ দেখেছেন
আপলোড : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

উজানের ঢল ও হঠাৎ পানি বৃদ্ধিতে আত্রাই উপজেলার বিভিন্ন এলাকায় ফসলি জমি তলিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এতে শত শত একর পাকা বোরো ধান নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা।

গত কয়েকদিন ধরে উজান থেকে নেমে আসা পানিতে ছোট যমুনা ও আত্রাই নদীর পানি দ্রুত বাড়ছে। ফলে বড় কালিকাপুর, হরপুর, রসুলপুর ও জাতোপাড়াসহ নিচু এলাকার মাঠে পানি ঢুকতে শুরু করেছে। রক্তদহ বিলের পানিও বৃদ্ধি পেয়ে জামগ্রাম খাল হয়ে আশপাশের ফসলি জমিতে ছড়িয়ে পড়ছে।

ক্ষেতের ধান রক্ষায় কৃষকরা দলবদ্ধ হয়ে স্বেচ্ছাশ্রমে বাঁশ, কাঠ ও বালুর বস্তা দিয়ে অস্থায়ী বাঁধ নির্মাণ ও ভাঙন ঠেকাতে কাজ করছেন।

স্থানীয় কৃষকরা জানান, বৈরী আবহাওয়ায় ধান কাটতে না পারায় বিপাকে পড়েছেন তারা। এর মধ্যে পানি ঢুকে পড়ায় ফসল হারানোর শঙ্কা আরও বেড়েছে।

উপজেলা কৃষি অফিস জানিয়েছে, পরিস্থিতি মোকাবিলায় পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে সমন্বয় করে স্লুইসগেট বন্ধসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি দ্রুত পাকা ধান কেটে ঘরে তোলার পরামর্শ দেওয়া হচ্ছে।

আরও পড়ুন  পাটগ্রামে জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে ১১দলীয় জোটের গণ মিছিল ও গণ সমাবেশ অনুষ্ঠিত


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..