• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
হেডলাইন:
মানবতার সেবায় মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের নতুন যাত্রা খুলনায় চাঞ্চল্যকর তুষার হত্যা মামলার আসামি আরিফ গ্রেফতার নজরুল বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় শিক্ষার্থীদের মানববন্ধন সংবাদ প্রকাশের পর দৌড়ঝাঁপ: তড়িঘড়ি করে কলেজের চুরি করা জমি ফেরত দেয়ার চেষ্টা অধ্যক্ষের লগি-বৈঠা তাণ্ডবের ২০ বছর: পাটগ্রামে জামায়াতের বিশাল বিক্ষোভ ও প্রতিবাদ সভা পূর্বধলায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালীগঞ্জে ডাকাতির ঘটনায় মালামালসহ ২ ডাকাত গ্রেফতার দীঘিনালায় ৭ অসহায় পাহাড়ি পরিবারের মুখে হাসি ফোটাল সেনাবাহিনীর উদ্যোগ মহালছড়ি গৌতম বুদ্ধ বিহারে ৪৭তম কঠিন চীবর দান অনুষ্ঠিত বাঘাইছড়িতে নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

ধরঞ্জি ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ৭ ও ২ নম্বর ওয়ার্ড

‎রেজুয়ান, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ / ৭৫ দেখেছেন
আপলোড : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জি ইউনিয়ন পরিষদের উদ্যোগে ওয়ার্ডভিত্তিক আরাফাত রহমান কোকো ফুটবল টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হচ্ছে ৭ নম্বর ওয়ার্ড ও ২ নম্বর ওয়ার্ডের দল। টুর্নামেন্টে মোট ৯টি দল অংশগ্রহণ করে। ফাইনাল খেলাকে ঘিরে খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।
‎

৭ নম্বর ওয়ার্ডের দলটির অধিনায়ক প্রদীপ। দলটির নেতৃত্বে রয়েছেন ধরঞ্জি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. লাদেন হোসেন। ফাইনালে ওঠার আনন্দে খেলোয়াড়, সমর্থক ও ওয়ার্ডের সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে বাদ্যযন্ত্রের তালে তালে আনন্দ-উল্লাস করে মাঠের দিকে এগিয়ে যান তাঁরা। এ সময় তাঁদের উচ্ছ্বাস ও আনন্দঘন পরিবেশ সবার নজর কাড়ে।
‎

খেলাকে ঘিরে মাঠের চারপাশে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রিয় দলকে সমর্থন জানাতে বিভিন্ন বয়সী মানুষের সমাগমে মাঠজুড়ে তৈরি হয় উৎসবের আমেজ। ৭ নং ওয়ার্ডের খেলাকে সফল করতে সার্বিক সহযোগিতা করছেন ধরঞ্জি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মো. আমজাদ হোসেন।
‎

৭ নম্বর ওয়ার্ডের খেলোয়াড় ও সমর্থকেরা ফাইনালে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। শিরোপা জয়ের প্রত্যাশায় তাঁরা মাঠে নিজেদের সেরাটা তুলে ধরতে প্রস্তুত বলে জানান সংশ্লিষ্টরা।
‎

আরও পড়ুন  নরসিংদী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ আবু কাউছার সুমনের বদলিজনিত বিদায়ী সংবর্ধনা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..