• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:১০ অপরাহ্ন
হেডলাইন:
বরিশালে জেলেপল্লীর মৎস্যজীবীদের মানবেতর জীবনযাপন: বিকল্প কর্মসংস্থানের দাবি আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত  বুড়িচংয়ে ডিবি পুলিশ পরিচয়ে পরিবহনে তল্লাশি; আটক-৩ রাজপথ থেকে Wrexham University’র মঞ্চ, MSc অর্জনের পরও ‘জয় বাংলা’ স্লোগানে তানভীর প্রেম দ্রোহের কবি রবি ডাকুয়ার সাড়া জাগানো কবিতা – “এখনই থেমে গেলে কেন?” সার বিক্রিতে অনিয়ম, ডিলারকে ৭ হাজার টাকা জরিমানা মাগুরায় বিএনপি নেতা মশিউর হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব গ্রেপ্তার মানবতার সেবায় মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের নতুন যাত্রা খুলনায় চাঞ্চল্যকর তুষার হত্যা মামলার আসামি আরিফ গ্রেফতার নজরুল বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় শিক্ষার্থীদের মানববন্ধন

রাণীশংকৈলে বাড়ি থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

হাসিনুজ্জামান মিন্টু (ঠাকুরগাঁওয় প্রতিনিধি): / ১৬ দেখেছেন
আপলোড : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মাবুদ (২৩) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার লেহেম্বা ইউনিয়নের পদমপুর কাঁঠালতলী গ্রামের নিজ বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

মাবুদ ওই গ্রামের মৃত মোবারক আলীর ছেলে। তাঁর মৃত্যুর কারণ নিয়ে পরিবার ও স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, শনিবার দুপুরে মাবুদ তাঁর মা ও বোনদের সঙ্গে কৃষিজমিতে কাজ শেষে বাড়িতে ফেরেন। পরে নিজের শোবার ঘরে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তাঁদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

স্থানীয়রা জানান, মাবুদ শান্ত ও নম্র স্বভাবের ছিলেন। তাঁর এমন মৃত্যুতে এলাকায় শোকের আবহ তৈরি হয়েছে। তবে কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, সে বিষয়ে কেউ নিশ্চিত করে কিছু বলতে পারেননি।

মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশের তদন্ত ও পরবর্তী পদক্ষেপের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

আরও পড়ুন  মাটি কাটার গাড়িতে আনোয়ারার সড়ক বেহাল, বাড়ছে জনদুর্ভোগ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..