• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
হেডলাইন:
মানবতার সেবায় মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের নতুন যাত্রা খুলনায় চাঞ্চল্যকর তুষার হত্যা মামলার আসামি আরিফ গ্রেফতার নজরুল বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় শিক্ষার্থীদের মানববন্ধন সংবাদ প্রকাশের পর দৌড়ঝাঁপ: তড়িঘড়ি করে কলেজের চুরি করা জমি ফেরত দেয়ার চেষ্টা অধ্যক্ষের লগি-বৈঠা তাণ্ডবের ২০ বছর: পাটগ্রামে জামায়াতের বিশাল বিক্ষোভ ও প্রতিবাদ সভা পূর্বধলায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালীগঞ্জে ডাকাতির ঘটনায় মালামালসহ ২ ডাকাত গ্রেফতার দীঘিনালায় ৭ অসহায় পাহাড়ি পরিবারের মুখে হাসি ফোটাল সেনাবাহিনীর উদ্যোগ মহালছড়ি গৌতম বুদ্ধ বিহারে ৪৭তম কঠিন চীবর দান অনুষ্ঠিত বাঘাইছড়িতে নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

বরিশালে মা ইলিশ সংরক্ষণে বিশেষ অভিযান: জব্দ জাল, আটক-৪

পারভেজ মাহমুদ, বরিশাল প্রতিনিধিঃ / ২৯ দেখেছেন
আপলোড : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

বরিশাল সদর উপজেলার কীর্তনখোলা,আড়িয়াল খাঁ ও কালাবদর নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ২০ হাজার মিটার অবৈধ জাল জব্দ ও বিনষ্ট করা হয়েছে।

এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪টি মামলায় চারজনকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

​শনিবার (১০ অক্টোবর) দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ ফরিদা সুলতানা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জামাল হোসাইন ও ব্যাটালিয়ন আনসার সদস্যরা।

​সরকারের ঘোষণা অনুযায়ী,গত ৮ অক্টোবর থেকে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ,পরিবহন ও বিক্রি নিষিদ্ধ রয়েছে।

অভিযানকালে ইউএনও ফরিদা সুলতানা আগামী ২৯ অক্টোবর পর্যন্ত নদীতে সব ধরনের মাছ ধরা থেকে বিরত থাকার জন্য জেলেদের কঠোর সতর্কবার্তা দেন। সংশ্লিষ্টরা জানান,মা ইলিশ রক্ষায় এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন  জলবায়ু উষ্ণতা রোধে বেশি বেশি করে গাছ লাগাতে হবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..