• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
হেডলাইন:
বুড়িচংয়ে ডিবি পুলিশ পরিচয়ে পরিবহনে তল্লাশি; আটক-৩ রাজপথ থেকে Wrexham University’র মঞ্চ, MSc অর্জনের পরও ‘জয় বাংলা’ স্লোগানে তানভীর প্রেম দ্রোহের কবি রবি ডাকুয়ার সাড়া জাগানো কবিতা – “এখনই থেমে গেলে কেন?” সার বিক্রিতে অনিয়ম, ডিলারকে ৭ হাজার টাকা জরিমানা মাগুরায় বিএনপি নেতা মশিউর হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব গ্রেপ্তার মানবতার সেবায় মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের নতুন যাত্রা খুলনায় চাঞ্চল্যকর তুষার হত্যা মামলার আসামি আরিফ গ্রেফতার নজরুল বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় শিক্ষার্থীদের মানববন্ধন সংবাদ প্রকাশের পর দৌড়ঝাঁপ: তড়িঘড়ি করে কলেজের চুরি করা জমি ফেরত দেয়ার চেষ্টা অধ্যক্ষের লগি-বৈঠা তাণ্ডবের ২০ বছর: পাটগ্রামে জামায়াতের বিশাল বিক্ষোভ ও প্রতিবাদ সভা

কয়রায় ঘাতক ট্রাক কেড়ে নিল ভ্যান চালকের প্রা,,,,,,,ন 

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ / ৯৪ দেখেছেন
আপলোড : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

খুলনার কয়রায় তরমুজবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মজিবার মোড়ল (৬০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। 

সোমবার(১৩ এপ্রিল)  দুপুর ১ টার দিকে উপজেলার নারায়নপুর বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত মজিবার মোড়ল উপজেলার বগা গ্রামের আবুল কাশেম মোড়লের পুত্র। তিনি ঐ গ্রামেই বসবাস করতেন। 

প্রত্যক্ষদর্শিরা জানিয়েছেন, তরমুজবাহী ট্রাকটি নারায়নপুর বাজারের দিক হতে কয়রা সেতুর দিকে যাওয়ার সময় বিপরিত দিক থেকে আসা ভ্যানের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় ভ্যানচালক ছিটকে সড়কের উপর পড়ে যায়। এতে মাথায় আঘাত পেয়ে তিনি ঘটনাস্থলেই নিহত হন। স্থানীয় লোকজন ট্রাকটি আটকে রেখেছেন। স্থানীয় ইউপি সদস্য আয়ুব আলী জানান, ভ্যানচালক মজিবার মোড়ল তার নিজের রোজগারেই সংসার চালাতেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যাক্তি ছিলেন তিনি।

আমাদি পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল কাদের বলেন,খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া  হয়েছে। পরিবারের সদস্যদের সাথে কথা বলে পরবর্তি পদক্ষেপ গ্রহন করা হবে।

আরও পড়ুন  চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে  ৯৩ বোতল এস্কাফ সিরাপ জব্দ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..