• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
হেডলাইন:
বরিশালে জেলেপল্লীর মৎস্যজীবীদের মানবেতর জীবনযাপন: বিকল্প কর্মসংস্থানের দাবি আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত  বুড়িচংয়ে ডিবি পুলিশ পরিচয়ে পরিবহনে তল্লাশি; আটক-৩ রাজপথ থেকে Wrexham University’র মঞ্চ, MSc অর্জনের পরও ‘জয় বাংলা’ স্লোগানে তানভীর প্রেম দ্রোহের কবি রবি ডাকুয়ার সাড়া জাগানো কবিতা – “এখনই থেমে গেলে কেন?” সার বিক্রিতে অনিয়ম, ডিলারকে ৭ হাজার টাকা জরিমানা মাগুরায় বিএনপি নেতা মশিউর হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব গ্রেপ্তার মানবতার সেবায় মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের নতুন যাত্রা খুলনায় চাঞ্চল্যকর তুষার হত্যা মামলার আসামি আরিফ গ্রেফতার নজরুল বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় শিক্ষার্থীদের মানববন্ধন

ঐক্য ও সম্প্রীতির বন্ধনে ধর্ম যার যার, উৎসব সবার: এমপি জাহাঙ্গীর

মাসুদুর রহমান: / ১১ দেখেছেন
আপলোড : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

দিনাজপুরে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা ও ডিও বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দিনাজপুর সদর উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি।

প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি বলেন, “ঐক্য ও সম্প্রীতির বন্ধনে ধর্ম যার যার, উৎসব সবার।” সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সবাইকে মিলেমিশে দুর্গাপূজা উদযাপনের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. মোকাররম হোসেন, সদর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবু বকর ছিদ্দিক, সাধারণ সম্পাদক মো. মুরাদ হোসেন এবং হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের দিনাজপুর জেলা আহ্বায়ক উত্তম কুমার রায়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন শরিফ। সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ফেরদৌস আহমেদ।

এ সময় রাজনৈতিক নেতৃবৃন্দ, আমন্ত্রিত অতিথি এবং দিনাজপুর সদর উপজেলার ১৭৪টি মন্দিরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে পূজা উদযাপনের জন্য ডিও বিতরণ করা হয়।

আরও পড়ুন  সনাতনী সম্প্রদায়কে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা ইমতিয়াজ উদ্দিন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..