• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
হেডলাইন:
বরিশালে জেলেপল্লীর মৎস্যজীবীদের মানবেতর জীবনযাপন: বিকল্প কর্মসংস্থানের দাবি আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত  বুড়িচংয়ে ডিবি পুলিশ পরিচয়ে পরিবহনে তল্লাশি; আটক-৩ রাজপথ থেকে Wrexham University’র মঞ্চ, MSc অর্জনের পরও ‘জয় বাংলা’ স্লোগানে তানভীর প্রেম দ্রোহের কবি রবি ডাকুয়ার সাড়া জাগানো কবিতা – “এখনই থেমে গেলে কেন?” সার বিক্রিতে অনিয়ম, ডিলারকে ৭ হাজার টাকা জরিমানা মাগুরায় বিএনপি নেতা মশিউর হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব গ্রেপ্তার মানবতার সেবায় মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের নতুন যাত্রা খুলনায় চাঞ্চল্যকর তুষার হত্যা মামলার আসামি আরিফ গ্রেফতার নজরুল বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় শিক্ষার্থীদের মানববন্ধন

উত্তরে জেলা ঠাকুরগাঁওয়ে শীতের আগাম বার্তা

সিরাজুল ইসলাম, রংপুর : / ১৩ দেখেছেন
আপলোড : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

ষড়ঋতুর দেশে হেমন্ত মানেই শীতের আগমনী বার্তা।আশ্বিন শেষে কার্তিক মাস শুরু, ঠিক তখনি গাছের ঝরা পাতা, শিশির ভেজা ঘাস কিংবা ঘন কুয়াশায় চাদরে ঢাকা প্রকৃতি। শীতের আগমন, শীতের আগমন সব মিলিয়ে শীতের পরশ একটু একটু করে লাগতে থাকে গায়ে। আর একসময় তা রূপ নেয় কনকনে ঠাণ্ডায়। তখন একটু উষ্ণতা ভরিয়ে তোলে মন। এই তো শীতকাল।

কুয়াশার ফাঁকগলে আড়মোড়া কাটিয়ে পূব আকাশে সূর্যের উঁকি। কিংবা সবুজ ঘাসের বুকে চিকচিক শিশির ফোঁটা এই তো শীত। ষড়ঋতুর দেশে হেমন্ত মানেই প্রকৃতিতে শীতের আগমনী বার্তা। পালা বদলের দোলায় গা ভাসায় গাছপালাও। উত্তরের বাতাসে পাতা ঝরার মুড়মুড় শব্দে মেতে উঠে সবাই। শহরের দালান কোঠায় শীতের উষ্ণতা একটু দেরিতে এলেও গ্রামীণ জনপদে আগেই পাওয়া যায় সরব উপস্থিতি। গরম কাপড়ের খোঁজে দোকানে দোকানে চলে আনাগোনা। বিত্তবানদের কাছে শীত উপভোগের হলেও খেটে খাওয়া মানুষের কাছে শীত বেশ অস্বস্তির।

প্রকৃতিতে এখন ঋতুবদলের আয়োজন। শরৎ শেষে হেমন্ত নামছে। এরপর শীতকাল। কিন্তু এখনই প্রকৃতি যেন জানান দিচ্ছে, শীতের আগমনী বার্তা। উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে শীত নামা শুরু হয়েছে। এরই মধ্যেই প্রকৃতিতে বইতে শুরু করেছে হিম শীতল বাতাস।

সারদিনের তীব্র গরম শেষে গভীর রাত থেকে শুরু হচ্ছে হালকা হিমেল হাওয়া, সঙ্গে নামছে হালকা কুয়াশা। শীতকে ঘিরে সক্রিয় হচ্ছে গ্রাম অঞ্চলের পিঠাপুলির দোকানগুলো।গ্রামের হাটবাজার গুলোতে জমেছে উঠেছে শীতের কাপড় বেচাকেনার ধুম।

আরও পড়ুন  ​এখন আর প্রেমপত্র আসে না, আসে শুধু তালাকপত্র


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..