• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:১১ অপরাহ্ন
হেডলাইন:
বরিশালে জেলেপল্লীর মৎস্যজীবীদের মানবেতর জীবনযাপন: বিকল্প কর্মসংস্থানের দাবি আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত  বুড়িচংয়ে ডিবি পুলিশ পরিচয়ে পরিবহনে তল্লাশি; আটক-৩ রাজপথ থেকে Wrexham University’র মঞ্চ, MSc অর্জনের পরও ‘জয় বাংলা’ স্লোগানে তানভীর প্রেম দ্রোহের কবি রবি ডাকুয়ার সাড়া জাগানো কবিতা – “এখনই থেমে গেলে কেন?” সার বিক্রিতে অনিয়ম, ডিলারকে ৭ হাজার টাকা জরিমানা মাগুরায় বিএনপি নেতা মশিউর হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব গ্রেপ্তার মানবতার সেবায় মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের নতুন যাত্রা খুলনায় চাঞ্চল্যকর তুষার হত্যা মামলার আসামি আরিফ গ্রেফতার নজরুল বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় শিক্ষার্থীদের মানববন্ধন

কেএমপি ও খুলনা এলাকার মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর গ্যাং ও উগ্রবাদ বিরোধী কমিউনিটি পুলিশিং সুধী সমাবেশে আইজিপি।

 মোঃ মিজানুর রহমান, খুলনা / ৩১ দেখেছেন
আপলোড : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

২৪ অক্টোবর ২০২৬ তারিখ সকাল ১০.০০ ঘটিকায় খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইন্সে কমিউনিটি পুলিশিং সংক্রান্ত সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের মাননীয় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) জনাব মোঃ আলী হোসেন ফকির, বিপিএম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার জনাব মোঃ সাজ্জাদুর রহমান।

সমাবেশে আইজিপি মহোদয় ‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ এই দর্শনকে সামনে রেখে পুলিশ ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় অপরাধমুক্ত, শান্তিপূর্ণ ও নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।

তিনি বলেন, মাদক নির্মূল, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, আইন-শৃঙ্খলা রক্ষা ও সাইবার অপরাধ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কমিউনিটি পুলিশিং সদস্য এবং সেচ্ছাসেবক হিসেবে ক্যাডেট, স্কুল-কলেজের স্কাউটদের সক্রিয় ভূমিকা রাখতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে শিক্ষকের ভূমিকায় কাজ করতে হবে। আইজিপি মহোদয় আরও বলেন, আধুনিক ও জনবান্ধব পুলিশিং ব্যবস্থা গড়ে তুলতে প্রযুক্তির কার্যকর ব্যবহার এবং পুলিশ-জনগণের পারস্পরিক আস্থা ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে তথ্য প্রযুক্তি ব্যবহার করে মানুষকে কিভাবে সহজে ও দ্রুত হয়রানিমুক্ত সেবা প্রদান করা যায় পুলিশ স্টেশনগুলোতে সেই পদক্ষেপ গ্রহণের প্রয়াসে বাংলাদেশ পুলিশ অনেকদূর এগিয়েছে। তিনি বৈষম্যহীন, মাদকমুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে পুলিশ কমিশনার মহোদয় পুলিশ ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় একটি নিরাপদ বাংলাদেশ এবং শান্তিপূর্ণ, বাসযোগ্য খুলনা গড়ে তোলার প্রত্যয়ে কমিউনিটি পুলিশিংয়ের সকল সদস্যকে নিজ নিজ এলাকায় অপরাধ প্রতিরোধ, সামাজিক সচেতনতা বৃদ্ধি ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। সমাবেশে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদানের জন্য মাননীয় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ মহোদয়কে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

আরও পড়ুন  কাউখালীতে সাজাপ্রাপ্তসহ পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেপ্তার

সমাবেশ শেষে আইজিপি মহোদয় সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিংয়ে অংশগ্রহণ করেন এবং তাঁদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এ সময় তিনি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, কিশোর গ্যাংসহ সকল ধরনের অপরাধ প্রতিরোধে কমিউনিটি পুলিশিংয়ের ভূমিকার উপর গুরুত্বারোপ করেন।

এর পূর্বে সকাল ০৯.৩০ ঘটিকায় অফিসার্স মেস (সঞ্চিতা), খুলনায় কেএমপি’র একটি চৌকস দল বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) জনাব মোঃ আলী হোসেন ফকির, বিপিএম মহোদয়কে আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার প্রদান করে।

উক্ত সুধী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ রেজাউল করিম, ডিআইজি, খুলনা রেঞ্জ; জনাব এ কে এম মোশাররফ হোসেন মিয়াজী, কমান্ড্যান্ট, পিটিসি খুলনা-সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, চেয়ারম্যান (কেডিএ) এবং কমিউনিটি পুলিশিংয়ের সদস্যবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..