• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
হেডলাইন :

ঝালকাঠিতে অটোরিকশার চাকা ব্লাস্ট, চালক নিহত

ঝালকাঠি প্রতিনিধি / ২৬ দেখেছেন
আপলোড : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

 

ঝালকাঠি সদর উপজেলার বিনয়কাঠি ইউনিয়নের স্বল্পসেনা এলাকায় সড়ক দুর্ঘটনায় এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত চালকের নাম মনোতোষ গাইন (৪৭)। তিনি ঝালকাঠি সদরের গাভারামচন্দ্রপুর ইউনিয়নের বীরমহল গ্রামের মনোরঞ্জন গাইনের ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, মনোতোষ গাইন অটোরিকশা চালিয়ে বিনয়কাঠি থেকে আসছিলেন। পথে স্বল্পসেনা জামে মসজিদের সামনে পৌঁছালে হঠাৎ অটোরিকশার একটি চাকা ব্লাস্ট হয়। এতে গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এ সময় চালক গাড়ির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন।

 

পরে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে নবগ্রামে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে স্থানীয়রা জানিয়েছেন।

 

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..