• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
হেডলাইন :
শেষ বয়সে পূর্ণচন্দ্রের মতো আলো ছড়াবেন মথুরা বিকাশ ত্রিপুরা দিমেক হাসপাতালের নবমনোনীত সভাপতি মন্ত্রী জাহিদ হোসেন ও সহ-সভাপতি এমপি জাহাঙ্গীর আলমকে জিয়া হার্ট ফাউন্ডেশনের অভিনন্দন রাজবাড়ীতে মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং ও সাইবার অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত পাবনার ফরিদপুরে কবি আবুল হাশেমের স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত স্বামী হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলনে কাঁদলেন স্ত্রী লিপি রানী পাল সুন্দরবনে নিরাপত্তা নিশ্চিতে কোস্ট গার্ড মহা পরিচালকের কঠোর হুঁশিয়ারি পাটগ্রাম পৌর জামায়াতের উদ্যোগে ওয়ার্ড দায়িত্বশীল শিক্ষা বৈঠক অনুষ্ঠিত ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয়

পানছড়িতে ৩ বিজিবির উদ্যোগে ৬০ শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ বিতরণ ‎

‎পানছড়ি প্রতিনিধি: / ৬ দেখেছেন
আপলোড : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় পার্বত্য এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করেছে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এর লোগাং জোন।


‎বৃহস্পতিবার (১৮ জুন ২০২৬) সকাল ১২টায়  চেঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের ৬০ জন শিক্ষার্থীর হাতে স্কুল ব্যাগ তুলে দেন পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এর অধিনায়ক ও লোগাং জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম, পিপিএম (সেবা)।


‎এ সময় তিনি বলেন, “দুর্গম পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণে উৎসাহিত করতে বিজিবি নিয়মিতভাবে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও শিক্ষার উন্নয়ন ও শিক্ষার্থীদের সহায়তায় এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”


‎অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


‎চেঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুপন কান্তি চাকমা বিজিবির এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এর পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য এ উপহার পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনায় আরও উৎসাহিত করবে।”


‎স্থানীয়রা জানান, পার্বত্য অঞ্চলের শিক্ষা ও সামাজিক উন্নয়নে বিজিবির এমন জনকল্যাণমূলক কার্যক্রম ইতিবাচক ভূমিকা রাখছে এবং সাধারণ মানুষের মাঝে আস্থা ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..