• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
হেডলাইন :
রুহিয়ায় শুক নদীকে ঘিরে ভুমিহীন রবিউলের স্বাবলম্বী হওয়ার স্বপ্ন সড়ক দুর্ঘটনা কমাতে চালকদের নিয়মিত চোখের পরীক্ষা জরুরি—এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম ভারপ্রাপ্তের ভারে মুখ থুবড়ে পড়েছে পাটগ্রামের সাব রেজিষ্ট্রি ও ভূমি অফিসের সেবা কার্যক্রম পাতলীতে পূবালী ব্যাংক পিএলসি’র উদ্যোগে বাংলা কিউআর ক্যাম্পেইনের শুভ উদ্বোধন দিনাজপূর (৪২ বিজিবি) ঠাকূরগাঁওয়ে পীরগঞ্জ সীমান্তে মদ আটক ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করবো, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সভায় — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন পানছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে রোপা আমান বীজ বিতরণ সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্যমন্ত্রী

কুড়িগ্রামে দুর্বল জনগোষ্ঠির সক্রিয় ক্ষমতায়নে উপজেলা পর্যায়ের সমন্বয় সভা অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি: / ৬ দেখেছেন
আপলোড : বুধবার, ২৪ জুন, ২০২৬

দুর্বল ও প্রান্তিক জনগোষ্ঠির অধিকার প্রতিষ্ঠা, সামাজিক অন্তর্ভুক্তি এবং টেকসই উন্নয়নে তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে কুড়িগ্রামে ফ্রেন্ডশিপ আঞ্চলিক সমন্বয়কারী আব্দুস সালাম-এর সভাপতিত্বে উপজেলা পর্যায়ের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ জুন) সকাল সাড়ে ১০টায় কুড়িগ্রাম শহরের জামান ইন হোটেল অ্যান্ড সুইটস-এ উপজেলা পর্যায়ের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার মশিউর রহমান, অতিরিক্ত কৃষি অফিসার দীপু রায়, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জসিম উদ্দিন, হলোখানা ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম রেজা, বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক প্রতিমা চৌধুরী প্রমুখ।

ফ্রেন্ডশিপ-এর একটিভ প্রকল্পের উপর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন প্রজেক্ট ম্যানেজার লাবিবুল ইসলাম। দুর্যোগ ব্যবস্থাপনার কর্মকাণ্ড তুলে ধরেন আঞ্চলিক ব্যবস্থাপক আশরাফুল ইসলাম মল্লিক।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন জিল্লুর রহমান।

সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, উন্নয়নকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক এবং প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। সভায় দুর্বল জনগোষ্ঠীর শিক্ষা, স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা, কর্মসংস্থান, চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণ বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠিকে মূলধারার উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত করতে হলে সরকারি ও বেসরকারি উদ্যোগের মধ্যে সমন্বয় বাড়াতে হবে। একই সঙ্গে তাদের অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সক্ষমতা উন্নয়নের কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় অংশগ্রহণকারীরা দুর্বল জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, বাল্য বিবাহ প্রতিরোধ এবং সামাজিক বৈষম্য হ্রাসে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

সভা শেষে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করা হয়, যাতে দুর্বল জনগোষ্ঠির সক্রিয় ক্ষমতায়ন এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..