• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
হেডলাইন:
বুড়িচংয়ে ডিবি পুলিশ পরিচয়ে পরিবহনে তল্লাশি; আটক-৩ রাজপথ থেকে Wrexham University’র মঞ্চ, MSc অর্জনের পরও ‘জয় বাংলা’ স্লোগানে তানভীর প্রেম দ্রোহের কবি রবি ডাকুয়ার সাড়া জাগানো কবিতা – “এখনই থেমে গেলে কেন?” সার বিক্রিতে অনিয়ম, ডিলারকে ৭ হাজার টাকা জরিমানা মাগুরায় বিএনপি নেতা মশিউর হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব গ্রেপ্তার মানবতার সেবায় মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের নতুন যাত্রা খুলনায় চাঞ্চল্যকর তুষার হত্যা মামলার আসামি আরিফ গ্রেফতার নজরুল বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় শিক্ষার্থীদের মানববন্ধন সংবাদ প্রকাশের পর দৌড়ঝাঁপ: তড়িঘড়ি করে কলেজের চুরি করা জমি ফেরত দেয়ার চেষ্টা অধ্যক্ষের লগি-বৈঠা তাণ্ডবের ২০ বছর: পাটগ্রামে জামায়াতের বিশাল বিক্ষোভ ও প্রতিবাদ সভা

খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত ১৭৬ পরিবার পেল নগদ সহায়তা ও হাইজিন কিট

পপেন ত্রিপুরা, খাগড়াছড়ি: / ৪৮ দেখেছেন
আপলোড : সোমবার, ২০ জুলাই, ২০২৬

সাম্প্রতিক অতিবর্ষণে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত খাগড়াছড়ি সদর উপজেলার কমলছড়ি ইউনিয়নের ১৭৬টি পরিবারের মধ্যে বহুমুখী নগদ সহায়তা (এমপিসিজি) এবং হাইজিন কিট বিতরণ করা হয়েছে।

সোমবার (২০ জুলাই) বিকেলে কমলছড়ি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে স্টার্ট ফান্ড বাংলাদেশের অর্থায়নে কারিতাস বাংলাদেশ ও জাবারাং কল্যাণ সমিতির যৌথ উদ্যোগে এ সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারিয়া সুলতানা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুনীল চাকমা।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও ফারিয়া সুলতানা বলেন, কমলছড়ি ইউনিয়ন খাগড়াছড়ি জেলার অন্যতম দুর্যোগপ্রবণ এলাকা। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সরকারি ও বেসরকারি সংস্থার সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, বিতরণ করা নগদ অর্থ ও হাইজিন কিট ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জরুরি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি উপকারভোগীদের সহায়তাসামগ্রী যথাযথভাবে ব্যবহার করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা, প্রোগ্রাম পরিচালক বিনোদন ত্রিপুরা, কারিতাস বাংলাদেশের প্রতিনিধি পাপ্পু রোজারিও ও শিল্টন ত্রিপুরাসহ সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা, স্থানীয় জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজকরা জানান, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জরুরি প্রয়োজন পূরণ এবং দুর্যোগ-পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় এই মানবিক সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

এ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে সহযোগিতার জন্য উপজেলা প্রশাসন, কমলছড়ি ইউনিয়ন পরিষদ এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।

আরও পড়ুন  ব্রাহ্মণবাড়িয়ায় অ্যাডভোকেট হুমায়ুন কবীর পৌর সুপার মার্কেটের দোকান বরাদ্দে উন্মুক্ত লটারি অনুষ্ঠিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..