• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
হেডলাইন :
বরিশালে মহানগর ছাত্রদলের উদ্যোগে ‘গণতন্ত্রমূলক আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা’ অনুষ্ঠিত চাঁদ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী, মোংলা বন্দরে আলোচনায় বশির উদ্দিন সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত আলেকান্দা সরকারি কলেজে দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নওগাঁয় মাদকবিরোধী অভিযানে সুইপার কলোনি নুনিয়াপট্টি থেকে ১০ জন গ্রেপ্তার, ৯৬০ গ্রাম গাঁজা উদ্ধার ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ শিক্ষার্থীকে নিয়ে ‘উধাও’ হওয়ার প্রচার মিথ্যা,শিক্ষক অসীমের ব্রাহ্মণবাড়িয়ায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত২০২৬খ্রি:

কারিগরি শিক্ষার মাধ্যমেই সম্ভব আগামী দিনের সুন্দর বাংলাদেশ গড়ে তোলা: সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি

মাসুদুর রহমান, দিনাজপুর জেলা প্রতিনিধি: / ১০৯ দেখেছেন
আপলোড : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬

দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ৬০ বছর পূর্তি (হীরক জয়ন্তী) উদযাপন উপলক্ষে পুনর্মিলনী অনুষ্ঠানের নিবন্ধন (রেজিস্ট্রেশন) কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট ২০২৬) বিকেল ৪টায় দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন করেন দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।

প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, “কারিগরি শিক্ষার মাধ্যমেই সম্ভব আগামী দিনের সুন্দর বাংলাদেশ গড়ে তোলা। দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট দেশের কারিগরি শিক্ষার একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। গত ৬০ বছরে এ প্রতিষ্ঠান থেকে অসংখ্য দক্ষ প্রকৌশলী দেশ-বিদেশে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। হীরক জয়ন্তী শুধু একটি উৎসব নয়, এটি প্রতিষ্ঠানের গৌরবময় ইতিহাস, অর্জন ও ভবিষ্যৎ সম্ভাবনাকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরার একটি অনন্য সুযোগ। সকল প্রাক্তন শিক্ষার্থীকে এই পুনর্মিলনীতে অংশ নিয়ে নিজেদের প্রতিষ্ঠানকে আরও সমৃদ্ধ করার আহ্বান জানাই।”

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো. রুহুল আমীন বলেন, “কারিগরি শিক্ষা দেশের উন্নয়নের অন্যতম চালিকাশক্তি। দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের অভিজ্ঞতা ও বর্তমান শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তার সমন্বয়ে প্রতিষ্ঠানটি আগামী দিনেও আরও এগিয়ে যাবে।”

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট এক্স-স্টুডেন্ট ফোরামের সভাপতি প্রকৌশলী মো. নুরুল হুদা বলেন, “হীরক জয়ন্তী উপলক্ষে দেশ-বিদেশে ছড়িয়ে থাকা সকল প্রাক্তন শিক্ষার্থীকে এক ছাতার নিচে নিয়ে আসাই আমাদের মূল লক্ষ্য। এই পুনর্মিলনী হবে স্মৃতিচারণ, অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করার এক মিলনমেলা।”

স্বাগত বক্তব্যে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ ও হীরক জয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক প্রকৌশলী মো. আব্দুল ওয়াদুদ মণ্ডল বলেন, “হীরক জয়ন্তী উদযাপনকে সফল করতে সকল প্রাক্তন শিক্ষার্থীর সহযোগিতা প্রয়োজন। সবাইকে দ্রুত নিবন্ধন সম্পন্ন করে এ আয়োজনে অংশগ্রহণের জন্য আন্তরিক আহ্বান জানাচ্ছি।”

এ সময় উপস্থিত ছিলেন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) দিনাজপুর জেলা শাখার সভাপতি মিনারুল ইসলাম, সাধারণ সম্পাদক মঞ্জুর মুর্শেদ সুমন, দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী, উদযাপন কমিটির সদস্যসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।

উল্লেখ্য, দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ৬০ বছর পূর্তি (হীরক জয়ন্তী) উপলক্ষে নানা আয়োজনের অংশ হিসেবে পুনর্মিলনী অনুষ্ঠানের নিবন্ধন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..