• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন

মোংলায় পুলিশের কড়া চেকপোস্ট, যানবাহনে তল্লাশি

শেখ তাইজুল ইসলাম মোংলা প্রতিনিধিঃ / ৪৭ দেখেছেন
আপলোড : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে মোংলা কলেজ মোড়ে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়েছে থানা পুলিশ। গুরুত্বপূর্ণ এ সড়কে বিভিন্ন যানবাহন থামিয়ে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই ও তল্লাশি করা হয় শুক্রবার সন্ধ্যায় পুলিশের এ তৎপরতায় ওই এলাকায় নজরদারি জোরদার করা হয়।

 

চেকপোস্টে দায়িত্ব পালনকালে উপস্থিত ছিলেন মোংলা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ রেফাতুল ইসলামসহ মোংলা থানা পুলিশের সদস্যরা। এ সময় বিভিন্ন যানবাহন থামিয়ে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়। পাশাপাশি সন্দেহজনক যানবাহন ও ব্যক্তিদের তল্লাশি করা হয়।

 

পুলিশ সূত্রে জানা গেছে, মোংলা শহরের গুরুত্বপূর্ণ প্রবেশপথ ও জনবহুল এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত নজরদারি ও তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে মোংলা কলেজ মোড়ে চেকপোস্ট বসানো হয়।

 

মোংলা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ রেফাতুল ইসলাম বলেন,আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে। সন্দেহজনক যানবাহন ও ব্যক্তিদের প্রয়োজন অনুযায়ী তল্লাশি করা হচ্ছে। অপরাধ প্রতিরোধে পুলিশের এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে।

 

তিনি আরও বলেন, সাধারণ মানুষ যাতে নিরাপদে চলাচল করতে পারেন,পুলিশ সে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহযোগিতা করার জন্য সবার প্রতি আহ্বান জানানো হচ্ছে।”

 

এদিকে পুলিশের চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তাদের দাবি, শুধু যানবাহনে তল্লাশি নয় মোংলায় মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান আরও জোরদার ও অব্যাহত রাখতে হবে। স্থানীয়রা বলেন,মাদকের কারণে তরুণ সমাজ ও পরিবারগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান কোনোভাবেই যেন থেমে না যায়। যারা মাদক সরবরাহ ও বেচাকেনার সঙ্গে জড়িত, তাদের আইনের আওতায় আনতে হবে।

 

স্থানীয়রা আরও বলেন, “মাদকের সঙ্গে জড়িত প্রকৃত হোতাদের শনাক্ত করে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে গ্রেফতার করতে হবে। মোংলায় যদি মাদক ব্যবসার নেপথ্যে কোনো প্রভাবশালী ব্যক্তি বা কথিত গডফাদার থেকে থাকে, তদন্তের মাধ্যমে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানাই। শুধু ছোটখাটো মাদক কারবারিদের আটক করলে হবে না, মাদকের মূল উৎস ও নেপথ্যের কারিগরদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নিতে হবে।

 

তাদের প্রত্যাশা, মোংলার গুরুত্বপূর্ণ সড়ক ও প্রবেশপথে পুলিশের নজরদারি আরও বাড়ানোর পাশাপাশি মাদকবিরোধী অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। একই সঙ্গে মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হলে মোংলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে বলে মনে করছেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..