• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন

কাঁঠালিয়ায় জমজমাট প্রীতি হাডুডু খেলা: বিবাহিতদের হারিয়ে অবিবাহিত দল জয়ী

ঝালকাঠি প্রতিনিধি / ২৬ দেখেছেন
আপলোড : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

গ্রামবাংলার হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনতে এবং গ্রামীণ সংস্কৃতি টিকিয়ে রাখার লক্ষ্যে ঝালকাঠির কাঁঠালিয়ায় এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে প্রীতি হাডুডু খেলা।

শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে উপজেলার উওর পূর্ব বাঁশবুনিয়া প্রাথমিক বিদ্যালয়ের বালুর মাঠে স্থানীয় বিবাহিত বনাম অবিবাহিত খেলোয়াড়দের মধ্যে এই প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়।

তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও রোমাঞ্চকর এ খেলায় বিবাহিত দলকে ১ গোলে হারিয়ে জয় ছিনিয়ে নেয় অবিবাহিত দল।

​অনুষ্ঠানে মো. বাদল হাওলাদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঁঠালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আখতার হোসেন নিজাম মিরবহর। প্রতিযোগিতাটির সার্বিক আয়োজনে ছিলেন মো. শফিকুল ইসলাম বাবু।

​ঐতিহ্যবাহী এ খেলা দেখতে বিকেল থেকেই বাঁশবুনিয়া স্কুল বালুর মাঠ প্রাঙ্গণে স্থানীয় সর্বস্তরের জনগণ ও হাজারও উৎসুক দর্শক ভিড় জমান। প্রতিটি পয়েন্ট অর্জনের সঙ্গে সঙ্গে দর্শকদের করতালি ও চিৎকারে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।

​প্রধান অতিথির বক্তব্যে মো. আখতার হোসেন নিজাম মিরবহর বলেন, “হাডুডু আমাদের জাতীয় খেলা ও হাজার বছরের ঐতিহ্য। মোবাইল আসক্তি ও মাদকের হাত থেকে যুবসমাজকে রক্ষা করে সুস্থ ধারায় ফিরিয়ে আনতে এমন আয়োজনের বিকল্প নেই। বিবাহিত ও অবিবাহিতদের এমন প্রীতি মেলবন্ধন সত্যিই প্রশংসনীয়।”

​খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের পুরুস্কার ও শুভেচ্ছা জানানো হয় এবং এক উৎসবমুখর পরিবেশে আয়োজনের সমাপ্তি ঘটে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..