দিনাজপুরে ৭নং ওয়ার্ড কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) দিনাজপুরের ঐতিহ্যবাহী মহারাজা গিরিজানাথ উচ্চ বিদ্যালয় মাঠে এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দিনাজপুর ফুটবল ফেডারেশনের সভাপতি গোলাম নবী দুলাল।
টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক সৈয়দ সপু-এর আমন্ত্রণে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি মো. খালেকুজ্জামান বাবু, মো. আখতারুজ্জামান জুয়েল ও মো. হাসানুজ্জামান উজ্জ্বল এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মহিউদ্দীন মন্ডল বকুল।
এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর শিল্প ও বণিক সমিতির সাবেক সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামিম, সহসভাপতি মো. শামিম কবির, পরিচালক মো. মোস্তফা কামাল মিলন এবং মহারাজা গিরিজানাথ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাসউদ আলম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব হুমায়ুন কবির আপেল।
টুর্নামেন্টটির প্রধান আয়োজক ও সার্বিক সহযোগিতায় রয়েছেন দিনাজপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. রেহাতুল ইসলাম খোকা।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিয়মিত খেলাধুলার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সামাজিক সম্প্রীতিও বৃদ্ধি পায়।