• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন

দিনাজপুরে সারের ঘাটতি নেই, গোডাউনেও পর্যাপ্ত সার নেই—মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন

মাসুদুর রহমান, দিনাজপুর জেলা প্রতিনিধি: / ৬৫ দেখেছেন
আপলোড : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

দিনাজপুরে সারের কোনো ঘাটতি নেই এবং গোডাউনেও সার নেই—এমন পরিস্থিতি হওয়ার কথা নয় বলে জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিনাজপুর শিশু একাডেমি মিলনায়তনে সারের উত্তোলন, মজুদ ও সুষ্ঠু বিপণন নিশ্চিতকরণ বিষয়ে সার ডিলারদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, কৃষকের প্রয়োজন অনুযায়ী সার সরবরাহ নিশ্চিত করতে হবে। কোনো ডিলার যেন সার মজুদ করে কৃত্রিম সংকট তৈরি করতে না পারেন এবং কৃষককে হয়রানি বা অতিরিক্ত দামে সার কিনতে না হয়, সেদিকে সংশ্লিষ্ট সবাইকে নজর দিতে হবে।
তিনি আরও বলেন, কৃষি উৎপাদন স্বাভাবিক রাখতে সময়মতো কৃষকের কাছে সার পৌঁছে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। সারের উত্তোলন, মজুদ ও বিপণন ব্যবস্থায় কোনো ধরনের অনিয়ম হলে তা কঠোরভাবে মোকাবিলা করা হবে।

মতবিনিময় সভায় জেলার সার উত্তোলন, মজুদ ও বিপণন পরিস্থিতি নিয়ে সার ডিলারদের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হয়। কৃষকদের কাছে যথাসময়ে ন্যায্যমূল্যে সার পৌঁছে দিতে ডিলারদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম, দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য মো. সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক, পুলিশ সুপার মো. জেদান আল মুসা পিপিএম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আফজাল হোসেন, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল এবং দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।

সভায় সভাপতিত্ব করেন দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম।
এ সময় সরকারি কর্মকর্তা, সার ডিলার, কৃষি বিভাগের কর্মকর্তা ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..