• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
হেডলাইন:
বাংলাদেশ বার কাউন্সিলের সিদ্ধান্তে দেশজুড়ে বিতর্কের ঝড়: বাতিলের দাবিতে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ ধর্মপাশায় জমি নিয়ে বিরোধ ও সালিশে জোরপূর্বক টিপসই নেওয়ার চেষ্টার অভিযোগ বেনাপোল আইসিপি সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য আটক বদলি ও ৯ম পে-স্কেলসহ ৩ দফা দাবিতে মাঠে নামছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা আত্রাইয়ে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ দিনাজপুরে নিরাপত্তার দাবিতে এমপির বাসা ও থানায় নারীদের অবস্থান নওগাঁর সাপাহারে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরিবারিক আয় বৃদ্ধি করতে শ্যামনগরের কৃষকদের হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ গাজীপুরে পিবিআই কর্মকর্তা আলতাফের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ সর্বনিম্ন ৩০ হাজার টাকা বেতনের দাবিতে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ

কাউখালী সরকারি কলেজের ভর্তি সহায়িকায় রাজনৈতিক বক্তব্য, বিএনপির ক্ষোভ

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি: / ১৬ দেখেছেন
আপলোড : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

পিরোজপুরের কাউখালী সরকারি কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি সহায়িকা (প্রসপেক্টাস) বইয়ে আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব ও কর্মকাণ্ডের প্রশংসামূলক বক্তব্য থাকাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

ভর্তি সহায়িকার ‘প্রতিষ্ঠা ও নামকরণ’ অংশে কলেজ প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরার পাশাপাশি ২০১৮ সালের ৮ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তে কলেজটি জাতীয়করণ করা হয় বলে উল্লেখ করা হয়েছে। এছাড়া ‘শিক্ষা প্রতিষ্ঠানের শপথবাক্য’ অংশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা অর্জন ও তাঁর আদর্শ অনুসরণের কথা উল্লেখ রয়েছে।

এ নিয়ে স্থানীয় বিএনপি নেতাদের অভিযোগ, ভর্তি-সংশ্লিষ্ট প্রকাশনায় কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা সরকারের প্রশংসামূলক বক্তব্য থাকা শিক্ষাপ্রতিষ্ঠানের নিরপেক্ষ পরিবেশ নিয়ে প্রশ্ন তৈরি করে। তারা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

কাউখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ ও সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন তালুকদারসহ দলটির নেতারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি সহায়িকায় শিক্ষার্থীদের ভর্তি-সংক্রান্ত তথ্য, শিক্ষা কার্যক্রম, নিয়মনীতি ও প্রতিষ্ঠানের ইতিহাস থাকা স্বাভাবিক। তবে রাজনৈতিক বক্তব্য থাকা উচিত নয়। বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। এ ঘটনায় প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান নেতারা।

তবে কলেজ কর্তৃপক্ষের দাবি, পুরোনো ভর্তি সহায়িকা অনুসরণ করতে গিয়েই নতুন বইয়ে এসব লেখা ছাপা হয়েছে।

কাউখালী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নজরুল ইসলাম বাবু বলেন, ইংরেজি বিভাগের প্রভাষক মো. মনিরুল ইসলামকে আহ্বায়ক করে ভর্তি সহায়িকা প্রকাশের দায়িত্ব দেওয়া হয়েছিল। পুরোনো বই অনুসরণ করতে গিয়ে এসব লেখা নতুন বইয়ে ছাপা হয়। প্রায় ৫০ জন শিক্ষার্থীর মধ্যে বই বিতরণের পর বিষয়টি তাঁর নজরে আসে। এরপর তাৎক্ষণিকভাবে বই বিতরণ বন্ধ করে দেওয়া হয় এবং দায়িত্বপ্রাপ্ত শিক্ষককে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন  শার্শা থানার অভিযানে নিয়মিত মামলার আসামী একজন আটক

পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, বিষয়টি জানার পর এডিসি শিক্ষা ও কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তারা তদন্ত শুরু করেছেন। প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..