• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
হেডলাইন:
ধর্মপাশায় জমি নিয়ে বিরোধ ও সালিশে জোরপূর্বক টিপসই নেওয়ার চেষ্টার অভিযোগ বেনাপোল আইসিপি সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য আটক বদলি ও ৯ম পে-স্কেলসহ ৩ দফা দাবিতে মাঠে নামছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা আত্রাইয়ে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ দিনাজপুরে নিরাপত্তার দাবিতে এমপির বাসা ও থানায় নারীদের অবস্থান নওগাঁর সাপাহারে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরিবারিক আয় বৃদ্ধি করতে শ্যামনগরের কৃষকদের হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ গাজীপুরে পিবিআই কর্মকর্তা আলতাফের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ সর্বনিম্ন ৩০ হাজার টাকা বেতনের দাবিতে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ চাঁদাবাজি মামলায় জামিন পেলেন অগ্রযাত্রার দুই সম্পাদক

প্রবীণ জেএসএস নেতা উদয় কিরণ ত্রিপুরার মৃত্যুতে পাহাড়ে শোক

পপেন ত্রিপুরা, খাগড়াছড়ি প্রতিনিধি / ৭৯ দেখেছেন
আপলোড : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

জুম্ম জনগণের অধিকার আদায়ের আন্দোলনে অবদানের কথা স্মরণ

পার্বত্য চট্টগ্রামের জুম্ম জনগণের অধিকার আদায়ের আন্দোলনের প্রবীণ নেতা ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি শ্রী উদয় কিরণ ত্রিপুরা ওরফে অজিত (৭১) বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেছেন। তাঁর মৃত্যুতে পিসিজেএসএসসহ পাহাড়ের বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দেওয়া এক শোকবার্তায় পিসিজেএসএস জানায়, পার্বত্য চট্টগ্রামের জুম্ম জনগণের অধিকার আদায়ের সংগ্রামে উদয় কিরণ ত্রিপুরার অবদান দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে।

সংগঠনটি জানায়, শান্তিবাহিনীর সশস্ত্র আন্দোলন থেকে শুরু করে ১৯৯৭ সালের পার্বত্য চট্টগ্রাম চুক্তির পর চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে পরিচালিত আন্দোলনেও উদয় কিরণ ত্রিপুরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

শোকবার্তায় আরও বলা হয়, দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি সংগঠনের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন এবং জীবনের শেষ দিন পর্যন্ত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে গেছেন। তাঁর সাহসী ভূমিকা ও দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের স্মৃতি সহযোদ্ধাদের কাছে শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে।

তবে রাজনৈতিক জীবনের এক পর্যায়ে পিসিজেএসএসের অভ্যন্তরীণ বিভাজনের সঙ্গে তাঁর অবস্থানও যুক্ত হয়। ফখরুদ্দিন আহমদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের সময় সংগঠনে বিভাজন সৃষ্টি হলে তিনি তাতিন্দ্র লাল চাকমা ওরফে মেজর পেলের নেতৃত্বাধীন পিসিজেএসএসের নতুন ধারার সঙ্গে সম্পৃক্ত হন। পরবর্তী সময়ে ওই ধারা ‘সংস্কারপন্থী জেএসএস’ নামে পরিচিতি পায়।

শোকবার্তায় বলা হয়, “আমৃত্যু সংগঠনের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে তিনি যে অবদান রেখে গেছেন, তা সর্বদা শ্রদ্ধার সঙ্গে স্মরণে থাকবে।”

আরও পড়ুন  ঝালকাঠিতে নদী ভাঙ্গন রোধে মানববন্ধন অনুষ্ঠিত

উদয় কিরণ ত্রিপুরার বিদেহী আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবার-পরিজন, সহযোদ্ধা ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। একই সঙ্গে তাঁদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দিতে পরমেশ্বরের কাছে প্রার্থনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..