
পবিত্র ফাতেহা ইয়াজদাহুম ও মাসিক খতমে গেয়ারভী শরীফ উপলক্ষে কুয়েতের ফাহাহিলে অনুষ্ঠিত হয়েছে বিশেষ দোয়া ও মাহফিল। গাউসিয়া কমিটি বাংলাদেশ কুয়েত আহ্বায়ক কমিটির আওতাধীন ফাহাহিল শাখার উদ্যোগে সোমবার (২১ সেপ্টেম্বর) ফাহাহিলস্থ ১ নম্বর মার্কাজে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ফাহাহিল শাখার ভারপ্রাপ্ত সভাপতি দেলোয়ার হোসেন লেদু সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের সঞ্চালনায় মাহফিলে প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ কুয়েত আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ও আনজুমানে খোদ্দামুল মুসলিমীন কুয়েত শাখার সভাপতি হযরতুল আল্লামা মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন সোহাগ আল-কাদেরী।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন এস এম মহসিন কবির চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ দিদারুল ইসলাম, সভাপতি—হিজিল শাখা ও সদস্য সচিব—কুয়েত আহ্বায়ক কমিটি।
এছাড়া বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি হিজিল শাখার জনাব আব্দুর রহিম, জনাব বার ও জনাব আসিফ সাহেব। মাহফিলে মোহাম্মদ রহিম, আব্দুল মজিদ, মোহাম্মদ জামাল উদ্দিন, মোহাম্মদ সোহেল, মোহাম্মদ দিদার, মোহাম্মদ শফি, মোহাম্মদ মাসুদ, মোহাম্মদ ফোরকান, মোহাম্মদ সম্রাট, মোহাম্মদ নুর ইসলাম, ইলিয়াস মোহাম্মদ আরাফাত ও মোহাম্মদ ঝিনুকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
আলোচনায় বক্তারা হযরত আব্দুল কাদের জিলানী (রহ.)-এর জীবন ও কর্মের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁর আদর্শ অনুসরণ করে ব্যক্তি জীবনে নৈতিকতা, আধ্যাত্মিকতা ও ধর্মীয় মূল্যবোধ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
মাহফিলে দেশ ও জাতির শান্তি, মুসলিম উম্মাহর কল্যাণ এবং প্রবাসী বাংলাদেশিদের সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানের শেষপর্বে মিলাদ-কিয়াম অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত মুসল্লিদের মাঝে তাবারুক বিতরণ করা হয়। এর মধ্য দিয়ে শেষ হয় ফাহাহিল শাখার আয়োজনে পবিত্র ফাতেহা ইয়াজদাহুম ও মাসিক খতমে গেয়ারবি শরীফের এ মাহফিল।