• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
হেডলাইন:
রাজপথ থেকে Wrexham University’র মঞ্চ, MSc অর্জনের পরও ‘জয় বাংলা’ স্লোগানে তানভীর প্রেম দ্রোহের কবি রবি ডাকুয়ার সাড়া জাগানো কবিতা – “এখনই থেমে গেলে কেন?” সার বিক্রিতে অনিয়ম, ডিলারকে ৭ হাজার টাকা জরিমানা মাগুরায় বিএনপি নেতা মশিউর হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব গ্রেপ্তার মানবতার সেবায় মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের নতুন যাত্রা খুলনায় চাঞ্চল্যকর তুষার হত্যা মামলার আসামি আরিফ গ্রেফতার নজরুল বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় শিক্ষার্থীদের মানববন্ধন সংবাদ প্রকাশের পর দৌড়ঝাঁপ: তড়িঘড়ি করে কলেজের চুরি করা জমি ফেরত দেয়ার চেষ্টা অধ্যক্ষের লগি-বৈঠা তাণ্ডবের ২০ বছর: পাটগ্রামে জামায়াতের বিশাল বিক্ষোভ ও প্রতিবাদ সভা পূর্বধলায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ডিমলা সিমান্তে ৫১ব্যাটালিয়ন বিজিবি’র অভিযানে ভারতীয় গরু আটক

হাবিবুর রহমান হাবিব,পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি: / ১৫ দেখেছেন
আপলোড : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

নীলফামারীর ডিমলা সীমান্তে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) এর অভিযানে ভারতীয় গরু আটক করেছে রংপুর ব্যাটালিয়ন ৫১ বিজিবি’র অধীনস্থ ঝাড়সিংহেশ্বর বিওপির বিজিবি সদস্যরা।

বুধবারে (২৩ সেপ্টেম্বর) রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) এর এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর অধীনস্থ ঝাড়সিংহেশ্বর বিওপির একটি টহলদল সুবেদার মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে বিএসবি ও এসআইপি-এর তথ্যের ভিত্তিতে সীমান্ত পিলার ৭৯৫/৫-এস হতে আনুমানিক ৫ শ গজ বাংলাদেশের অভ্যন্তরে নীলফামারী জেলার ডিমলা থানাধীন ঝাড়সিংহেশ্বর এলাকায় অবস্থান নেয়।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে টহলদল উক্ত এলাকায় নজরদারি পরিচালনাকালে কয়েকজন ব্যক্তিকে ভারতীয় সীমান্ত এলাকা হতে গবাদিপশু নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখতে পায়। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে উক্ত ব্যক্তিরা গবাদিপশু রেখে ভারতীয় সীমান্তের অভ্যন্তরে চলে যায়। পরবর্তীতে বিজিবি টহলদল ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে ফেলে যাওয়া ০১টি ভারতীয় গরু আটক করে। আটককৃত গরুটির আনুমানিক সিজার মূল্য ৪৫,০০০/ (পঁয়তাল্লিশ হাজার) টাকা।

আটককৃত গবাদিপশুটির বিষয়ে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী কাস্টমসের কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

বর্তমানে ভারত থেকে অবৈধভাবে গবাদিপশু পারাপারসহ চোরাচালান প্রতিরোধে ৫১ বিজিবির টহল ও নজরদারি কার্যক্রম জোরালোভাবে অব্যাহত রয়েছে বলে বিজিবি-৫১ এর রংপুর ব্যাটালিয়ন থেকে জানানো হয়েছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়।

আরও পড়ুন  রংপুর সীমান্তে ভারতীয় গোল কাঠ উদ্ধার ও ইয়াবাসহ ২শীর্ষ মাদক ব্যবসায়ী আটক


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..