
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ইসলামী ব্যাংক পিএলসি এর সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪সেপ্টম্বর) সকাল ১০ ঘটিকার দিকে ইসলামী ব্যাংক বাংলাদেশ পি এলসি পাটগ্রাম শাখার সামনে শত শত গ্রাহকের অংশগ্রহণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইসলামী ব্যাংক বাংলাদেশ পি এল সি – এর বর্তমান সংকট,একচ্ছত্র সিদ্ধান্ত ও ব্যর্থতার বিরুদ্ধে এবং সততা, দক্ষতা ও পেশাদারিত্বের ভিত্তিতে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতে এ বিক্ষোভ কর্মসুচী পালিত হয়।
এতে উপস্থিত ছিলেন ব্যবসায়ী, সাংবাদিক, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণী পেশার গ্রাহকগণ। ইসলামী ব্যাংকের সচেতন গ্রাহক ফোরামের অন্যতম সদস্য মো:মাসুদ আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ কর্মসুচীতে বক্তব্য রাখেন ব্যাংকের গ্রাহক মাওলানা আশরাফুল আলম রাশেদ, বিশিষ্ট ব্যবসায়ী ও ইসলামী ব্যাংকের গ্রাহক মো:রেজওয়ান কবির,ব্যাংকের গ্রাহক ও সচেতন গ্রাহক ফোরামের সদস্য এ এইচ এম আশরাফুল আলম, বিশিষ্ট ব্যবসায়ী ইসলামী ব্যাংকের গ্রাহক মো:আবু রায়হান, মাওলানা হাবিবুর রহমান রহমানী,মাওলানা ওসমান গনী জিহাদী, ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের সদস্য মো:শহীদুল ইসলাম শহীদ প্রমুখ।
বিক্ষোভ কর্মসুচীতে বক্তারা ইসলামী ব্যাংক বাংলাদেশ পি এল সি – এর বর্তমান সংকট,একচ্ছত্র সিদ্ধান্ত ও ব্যর্থতার বিরুদ্ধে এবং সততা, দক্ষতা ও পেশাদারিত্বের ভিত্তিতে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের আহবান জানান।