• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
হেডলাইন:
বাংলাদেশ বার কাউন্সিলের সিদ্ধান্তে দেশজুড়ে বিতর্কের ঝড়: বাতিলের দাবিতে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ ধর্মপাশায় জমি নিয়ে বিরোধ ও সালিশে জোরপূর্বক টিপসই নেওয়ার চেষ্টার অভিযোগ বেনাপোল আইসিপি সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য আটক বদলি ও ৯ম পে-স্কেলসহ ৩ দফা দাবিতে মাঠে নামছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা আত্রাইয়ে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ দিনাজপুরে নিরাপত্তার দাবিতে এমপির বাসা ও থানায় নারীদের অবস্থান নওগাঁর সাপাহারে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরিবারিক আয় বৃদ্ধি করতে শ্যামনগরের কৃষকদের হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ গাজীপুরে পিবিআই কর্মকর্তা আলতাফের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ সর্বনিম্ন ৩০ হাজার টাকা বেতনের দাবিতে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ

পাটগ্রাম ও হাতিবান্ধায় ইয়াবা-অটোভ্যানসহ ৩ শীর্ষ চোরাকারবারী আটক

হাবিবুর রহমান হাবিব, ​পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি: / ২৯ দেখেছেন
আপলোড : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

মাদক ও চোরাচালানের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে লালমনিরহাট ও নীলফামারী সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ইয়াবা, আতশবাজি, জিরা, অটোভ্যানসহ তিন শীর্ষ চোরাকারবারীকে আটক করা হয়েছে।

​বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর থানারহাট বিওপির একটি টহলদল নীলফামারীর ডিমলা উপজেলার খবিরের ময়দান এলাকায় অভিযান চালায়।

সীমান্ত পিলার ৭৯০ হতে আনুমানিক ১০০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে একটি মোটরসাইকেলকে থামার সংকেত দিলে তা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে বিজিবি সদস্যরা ধাওয়া দিয়ে মো. সুমন আলী (৩৯) ও মো. শাহিন আলম (২৯) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। তাদের তল্লাশি করে ১৮ পিস ইয়াবা, ১টি মোটরসাইকেল, ২টি মোবাইল, ৪টি সিমকার্ডসহ সর্বমোট ১ লাখ ১৯ হাজার ৫০০ টাকা মূল্যের মালামাল জব্দ করা হয়। আটককৃতদের আইনানুগ ব্যবস্থার জন্য ডিমলা থানায় হস্তান্তর করা হয়েছে।

​অন্যদিকে, তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)-এর শ্রীরামপুর ও বড়খাতা বিওপির সদস্যরা লালমনিরহাটের পাটগ্রাম ও হাতিবান্ধা সীমান্তে পৃথক অভিযান পরিচালনা করে। পাটগ্রামের শ্রীরামপুর মোল্লারটারী সীমান্ত থেকে বিপুল পরিমাণ ভারতীয় জিরা, আতশবাজি, সাবান, শ্যাম্পু ও শনপাপড়ি জব্দ করা হয়। একই দিনে হাতিবান্ধার দোলাপাড়া এলাকা থেকে ইয়াবা ও একটি অটোভ্যানসহ আরও এক চোরাকারবারীকে গ্রেপ্তার করা হয়। এই অভিযানে জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ২ লাখ ৭১ হাজার ৬৯৬ টাকা। আসামিসহ উদ্ধারকৃত মালামাল হাতিবান্ধা থানায় হস্তান্তর করা হয়েছে।
​

রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) ও তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) কর্তৃপক্ষ জানায়, সীমান্ত এলাকায় মাদকসহ যেকোনো ধরনের আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবির গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহল অব্যাহত থাকবে।

আরও পড়ুন  অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে বুড়িচংয়ে দুই রেস্টুরেন্টকে জরিমানা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..