• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
হেডলাইন:
বুড়িচংয়ে ডিবি পুলিশ পরিচয়ে পরিবহনে তল্লাশি; আটক-৩ রাজপথ থেকে Wrexham University’র মঞ্চ, MSc অর্জনের পরও ‘জয় বাংলা’ স্লোগানে তানভীর প্রেম দ্রোহের কবি রবি ডাকুয়ার সাড়া জাগানো কবিতা – “এখনই থেমে গেলে কেন?” সার বিক্রিতে অনিয়ম, ডিলারকে ৭ হাজার টাকা জরিমানা মাগুরায় বিএনপি নেতা মশিউর হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব গ্রেপ্তার মানবতার সেবায় মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের নতুন যাত্রা খুলনায় চাঞ্চল্যকর তুষার হত্যা মামলার আসামি আরিফ গ্রেফতার নজরুল বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় শিক্ষার্থীদের মানববন্ধন সংবাদ প্রকাশের পর দৌড়ঝাঁপ: তড়িঘড়ি করে কলেজের চুরি করা জমি ফেরত দেয়ার চেষ্টা অধ্যক্ষের লগি-বৈঠা তাণ্ডবের ২০ বছর: পাটগ্রামে জামায়াতের বিশাল বিক্ষোভ ও প্রতিবাদ সভা

​পাটগ্রামে শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

হাবিবুর রহমান হাবিব,​পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি: / ৪৬ দেখেছেন
আপলোড : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে লালমনিরহাটের পাটগ্রামে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

​সোমবার (১২ অক্টোবর) উপজেলা কমপ্লেক্সের হলরুমে এ সভার আয়োজন করা হয়।

পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিস্ ফারজানা আক্তারের সভাপতিত্বে সভায় প্রধান প্রধান প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও পূজা উদযাপন কমিটির প্রতিনিধিরা অংশ নেন। সভায় উপস্থিত ছিলেন ​উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিশাল দাস,​পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি): সাইফুল ইসলাম। পাটগ্রাম পৌর বিএনপির সভাপতি: আলহাজ্ব মোস্তফা সালাউজ্জামান ওপেল, ​পাটগ্রাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান সোহেল,​উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ শওকত হায়াত প্রধান বাবু।

​এছাড়াও অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

​সভায় দুর্গাপূজা উপলক্ষ্যে সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, মণ্ডপগুলোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতকরণ, বিদ্যুৎ ও যাতায়াত ব্যবস্থা সুগম রাখাসহ উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনের বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

আরও পড়ুন  দিনাজপুর ও জয়পুরহাটের ২১১ পূজামণ্ডপে নিরাপত্তায় বিজিবি মোতায়েন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..